২৮ ফেব্রুয়ারি
অবয়ব
| << | ফেব্রুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২০২৬ | ||||||
২৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৯তম দিন। বছর শেষ হতে আরো ৩০৬ (অধিবর্ষে ৩০৭) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ২০২ খ্রিষ্টপূর্ব – লিউ বাং চীনের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন এবং হান রাজবংশের চার শতাব্দীব্যাপী শাসনের সূচনা হয়।
- ৮৭০ – কনস্টান্টিনোপলের চতুর্থ কাউন্সিল সমাপ্ত হয়।
- ১০৬৬ – ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।
- ১৫২২ – ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।
- ১৫২৫ – অ্যাজটেক রাজা কুয়াউতেমক বিজয়ী এর্নান কর্তেসের আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- ১৫৬৮ – সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আত্মসমর্পণ।
- ১৬৩৮ – স্কটিশ ন্যাশনাল কভেন্যান্ট এডিনবরায় স্বাক্ষরিত হয়।
- ১৭০৮ – নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।
- ১৭২৮ – লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।
- ১৮১৩ – তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।
- ১৮২০ – চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৮২৭ – আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।
- ১৮৩৫ – এলিয়াস লনরট কালে ভালার প্রথম সংস্করণের ভূমিকায় স্বাক্ষর ও তারিখ দেন।
- ১৮৪৪ – পোটোম্যাক নদীতে আনন্দ ভ্রমণের সময় বাষ্পীয় যুদ্ধজাহাজ ইউএসএস প্রিন্সটনের কামান বিস্ফোরণে পররাষ্ট্রমন্ত্রী আবেল পি. আপশারসহ ছয় জন নিহত হন, রাষ্ট্রপতি জন টাইলার অক্ষত থাকেন।
- ১৮৭৭ – তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।
- ১৮৮৩ – ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।
- ১৯১৯ – স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।
- ১৯২২ – মিশর স্বাধীনতা লাভ করে।
- ১৯২৪ – মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।
- ১৯২৫ – শার্লভোয়া-কামুরাস্কা ভূমিকম্প উত্তর-পূর্ব উত্তর আমেরিকায় আঘাত হানে।
- ১৯২৮ – চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।
- ১৯৪৭ – ফেব্রুয়ারি ২৮ ঘটনা: তাইওয়ানে নাগরিক অস্থিরতা দমনে আনুমানিক ১৮,০০০ থেকে ২৮,০০০ বেসামরিক নাগরিক নিহত হন।
- ১৯৪৮ – ১৯৪৮ সালের আক্রা দাঙ্গা শুরু হয়, গোল্ড কোস্ট রেজিমেন্টের প্রাক্তন সৈনিকদের মিছিলে গুলি চালালে ক্রিশ্চিয়ানসবর্গ দুর্গের সামনে তিনজন নিহত হন।
- ১৯৪৮ – ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।
- ১৯৫১ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
- ১৯৫৮ – ফ্লয়েড কাউন্টি, কেন্টাকিতে একটি স্কুল বাস রেকার ট্রাকের সাথে ধাক্কা খেয়ে লেভিসা ফর্ক নদীতে পড়ে যায়, চালক ও ২৬ জন শিশু নিহত হয়।
- ১৯৫৯ – ডিসকভারার ১, প্রথম মেরু কক্ষপথে যাওয়ার লক্ষ্যে নির্মিত মার্কিন গুপ্তচর উপগ্রহ, উৎক্ষেপণ করা হয় কিন্তু কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
- ১৯৬৬ – নাসার টি-৩৮ ট্যালন বিমান সেন্ট লুইসের ল্যাম্বার্ট ফিল্ডে অবতরণের সময় ম্যাকডোনেল এয়ারক্রাফট কারখানায় বিধ্বস্ত হয়, নভোচারী এলিয়ট সি ও চার্লস ব্যাসেট নিহত হন।
- ১৯৬৮ – শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।
- ১৯৬৯ – ১৯৬৯ সালের ভূমিকম্প পর্তুগাল, স্পেন ও মরক্কোতে আঘাত হানে।
- ১৯৭৩ – এরোফ্লট ফ্লাইট এক্স-১৬৭ সেমি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, ৩২ জন নিহত হন।
- ১৯৭৪ – বাংলাদেশে ১ম আদমশুমারীর কাজ সম্পন্ন।
- ১৯৭৪ – ব্রিটিশ নির্বাচন ঝুলন্ত সংসদে শেষ হয়, জেরেমি থর্পের নেতৃত্বাধীন লিবারেল পার্টি ১৯২৯ সালের পর সর্বোচ্চ ভোট পায়।
- ১৯৭৫ – লন্ডনে মুরগেট স্টেশনে একটি পাতাল ট্রেন থামতে ব্যর্থ হয়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে ধাক্কা খায়, ৪৩ জন নিহত হন।
- ১৯৭৯ – ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।
- ১৯৮২ – ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।
- ১৯৮৩ – এম*এ*এস*এইচ টিভি ধারাবাহিকের শেষ পর্ব প্রচারিত হয়, প্রায় ১১ কোটি দর্শক দেখেন।
- ১৯৮৪ – স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।
- ১৯৮৫ – অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মি নিউরিতে রয়্যাল আলস্টার কনস্ট্যাবুলারি থানায় মর্টার হামলা চালায়, নয়জন কর্মকর্তা নিহত হন।
- ১৯৮৬ – সুইডেনের ২৬তম প্রধানমন্ত্রী ওলোফ পালমে স্টকহোমে আততায়ীর হাতে নিহত হন।
- ১৯৮৮ – ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশেহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
- ১৯৯০ – স্পেস শাটল আটলান্টিস এসটিএস-৩৬ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯১ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।
- ১৯৯৩ – অ্যালকোহল, তামাক ও আগ্নেয়াস্ত্র ব্যুরো টেক্সাসের ওয়াকোতে ব্রাঞ্চ ডেভিডিয়ান গির্জায় ডেভিড কোরেশকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়, ৫১ দিনের অচলাবস্থার সূচনা হয়।
- ১৯৯৭ – উত্তর ইরানে ভূমিকম্পে প্রায় ১,১০০ জন নিহত হন।
- ১৯৯৭ – তুরস্কে সামরিক স্মারকলিপির ফলে জোট সরকারের পতন ঘটে।
- ২০০১ – নিসকোয়ালি ভূমিকম্প, মাত্রা ৬.৮, পুজেট সাউন্ডের দক্ষিণে কেন্দ্র, সিয়াটল মহানগর এলাকায় ক্ষতি করে।
- ২০০২ – গুজরাটে সাম্প্রদায়িক সহিংসতায় নারোদা পাটিয়া হত্যাকাণ্ডে ৯৭ জন এবং গুলবর্গ সোসাইটি হত্যাকাণ্ডে ৬৯ জন নিহত হন।
- ২০১৩ – পোপ ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক চার্চের পোপ পদ থেকে পদত্যাগ করেন, দ্বাদশ গ্রেগরির পর প্রথম স্বেচ্ছায় পদত্যাগকারী পোপ।
- ২০১৩ – দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল।
- ২০২৩ – গ্রিসের টেম্পি উপত্যকার দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত, ৫৮ জন নিখোঁজ এবং ৮৫ জন আহত হন।
- ২০২৪ – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দ্বিতীয় মহাকাশ বন্দর কুলাসেকরপত্তিনম মহাকাশ বন্দরের উদ্বোধন করেন।
- ২০২৬ – ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেয়ী তেহরানে শহীদ হন।
জন্ম
[সম্পাদনা]- ১২৬১ - নরওয়ের রানী মার্গারেট।
- ১৮৪৪ - বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। (মৃ.১৯১২)
- ১৯২৩ - অরবিন্দ বিশ্বাস, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী। (মৃ.১৯৭১)
- ১৯৩১ - এ বি এম মূসা, প্রখ্যাত সাংবাদিক।
- ১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক।
- ১৯৫০ - আজম খান, জনপ্রিয় বাংলাদেশী গায়ক।
- ১৯৫৭ - বোরহান উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক
মৃত্যু
[সম্পাদনা]- ১৩২৬ - অস্ট্রিয়ার ডিউক প্রথম লিওপল্ড।
- ১৭১২ - প্রথম বাহাদুর শাহ।
- ১৮৯০ - রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিন।
- ১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস।
- ১৯২১ - স্যার রাসবিহারী ঘোষ ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী। (জ.২৩/১২/১৮৪৫)
- ১৯৩৬ - ভারতের স্বাধীনতা সমগ্রামের এক বিপ্লবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পত্নী কমলা নেহেরু। (জ.০১/০৮/১৮৯৯)
- ১৯৬৩ - স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও খ্যাতনামা আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ প্রয়াত হন।
- ১৯৭০ - সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। (জ.১৫/১০/১৮৯২)
- ২০১০ - কুমার রায়, ভারতীয় বাঙালি নট, নাট্যকার ও নাট্যনির্দেশক। (জ.১৯২৬)
- ২০১৯ - শাহ আলমগীর, বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক।
- ২০২৬ - ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী শাহাদাৎ বরণ করেন।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৮ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |