২২ মে
অবয়ব
| << | মে | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||
| ২০২৬ | ||||||
২২ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪২তম (অধিবর্ষে ১৪৩তম) দিন। বছর শেষ হতে আরো ২২৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৯২ – দং ঝুও তার পালক পুত্র লু বু-এর হাতে নিহত হন।
- ৭৬০ – হ্যালির ধূমকেতুর চতুর্দশ নথিভুক্ত অনুসূর বিন্দু অতিক্রম।
- ৮৫৩ – বাইজেন্টাইন নৌবহর মিশর-এর অরক্ষিত দমিয়েত লুণ্ঠন ও ধ্বংস করে।
- ১১৭৬ – হাশাশিনরা আলেপ্পোর কাছে সালাহউদ্দিনকে হত্যার চেষ্টা করে।
- ১২০০ – ইংল্যান্ড-এর রাজা জন ও ফ্রান্স-এর রাজা দ্বিতীয় ফিলিপ লে গুলে চুক্তি স্বাক্ষর করেন।
- ১২৪৬ – হেনরি রাসপে জার্মানির বিরোধী রাজা হিসেবে নির্বাচিত হন।
- ১২৫৪ – সার্বিয়ার রাজা প্রথম স্টেফান উরোশ ও ভেনিস প্রজাতন্ত্র শান্তি চুক্তি স্বাক্ষর করে।
- ১৩৭০ – ব্রাসেলস গণহত্যা: ব্রাসেলসে প্রায় ১৩ জন ইহুদি নিহত হন এবং বাকিদের বহিষ্কার করা হয়।
- ১৩৭৭ – পোপ একাদশ গ্রেগরি ইংরেজ ধর্মতত্ত্ববিদ জন উইক্লিফ-এর মতবাদের নিন্দা করে পাঁচটি পোপীয় বুল জারি করেন।
- ১৪৫৫ – গোলাপের যুদ্ধ শুরু: প্রথম সেন্ট অলবানসের যুদ্ধে ইয়র্কের ডিউক রিচার্ড রাজা ষষ্ঠ হেনরিকে পরাজিত ও বন্দী করেন।
- ১৫২০ – তেনোচতিতলানের পতনের সময় তোক্সকাটল উৎসবে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
- ১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ নিহত হন।
- ১৬২৯ – পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফার্ডিনান্ড ও ডেনীয় রাজা চতুর্থ ক্রিশ্চিয়ান লুবেক চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ত্রিশ বছরের যুদ্ধে ডেনমার্কের হস্তক্ষেপ শেষ হয়।
- ১৭১২ – ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৭৪৬ – রাশিয়া ও অষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।
- ১৭৬২ – সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- ১৭৬২ – রোম-এ ট্রেভি ফোয়ারা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ও উদ্বোধন করা হয়।
- ১৭৬৬ – ইস্তাম্বুল ও মারমারা অঞ্চলে এক বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
- ১৮০৩ – কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়।
- ১৮০৪ – লুইস ও ক্লার্ক অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
- ১৮০৭ – সাবেক মার্কিন উপ-রাষ্ট্রপতি অ্যারন বার-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্র্যান্ড জুরি অভিযোগপত্র দাখিল করে।
- ১৮০৯ – আসপার্ন-এসলিংয়ের যুদ্ধ-এর দ্বিতীয় দিনে প্রথম নেপোলিয়ন তার কর্মজীবনে প্রথমবারের মতো একটি বড় যুদ্ধে পরাজিত হন।
- ১৮১৬ – ইংল্যান্ড-এর লিটলপোর্ট-এ উচ্চ বেকারত্ব ও শস্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দাঙ্গা শুরু হয়।
- ১৮১৯ – সাভানা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম বাষ্পীয় জাহাজ হিসেবে যাত্রা শুরু করে।
- ১৮২৬ – এইচএমএস বিগল তার প্রথম সমুদ্রযাত্রায় রওনা দেয়।
- ১৮৪০ – নিউ সাউথ ওয়েলস উপনিবেশে ব্রিটিশ অপরাধীদের দণ্ডিত পরিবহন প্রথা বিলুপ্ত করা হয়।
- ১৮৪৬ – নিউ ইয়র্কে অলাভজনক সংবাদ সমবায় হিসেবে অ্যাসোসিয়েটেড প্রেস গঠিত হয়।
- ১৮৪৮ – মার্টিনিকে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।
- ১৮৪৯ – ভবিষ্যৎ মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন নৌকা উত্তোলনের একটি আবিষ্কারের জন্য পেটেন্ট লাভ করেন।
- ১৮৫৬ – দক্ষিণ ক্যারোলাইনার কংগ্রেসম্যান প্রেস্টন ব্রুকস মার্কিন সিনেট কক্ষে সিনেটর চার্লস সামনারকে বেত দিয়ে গুরুতরভাবে প্রহার করেন।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: ইউনিয়ন বাহিনী পোর্ট হাডসন অবরোধ শুরু করে।
- ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: দশ সপ্তাহ পর ইউনিয়ন আর্মির রেড রিভার অভিযান ব্যর্থতায় শেষ হয়।
- ১৮৬৬ – অলিভার উইনচেস্টার উইনচেস্টার রিপিটিং আর্মস প্রতিষ্ঠা করেন।
- ১৮৭২ – পুনর্গঠন যুগে রাষ্ট্রপতি ইউলিসিস এস. গ্রান্ট ক্ষমা আইন স্বাক্ষর করেন।
- ১৮৭৪ – মিলান-এর সান মার্কোতে আলেসান্দ্রো মানজোনির মৃত্যুর প্রথম বার্ষিকীতে ভের্ডির রেকুইয়েম প্রথম পরিবেশিত হয়।
- ১৮৯৭ – টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
- ১৯০৫ – উসমানীয় সাম্রাজ্য-এর সুলতান দ্বিতীয় আবদুল হামিদ আরোমানীয়দের জন্য উল্লাহ মিল্লাত প্রতিষ্ঠা করেন।
- ১৯০৬ – রাইট ভ্রাতৃদ্বয় তাদের "ফ্লাইং-মেশিন" এর জন্য মার্কিন পেটেন্ট লাভ করেন।
- ১৯১৫ – লাসেন পিক শক্তিশালীভাবে অগ্ন্যুৎপাত ঘটায়।
- ১৯১৫ – স্কটল্যান্ড-এর গ্রেটনা গ্রিন-এর কাছে কুইন্টিনশিলে তিনটি ট্রেনের সংঘর্ষে ২২৭ জন নিহত হন।
- ১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী বেরিংগিয়ার যুদ্ধে দারফুর সালতানাতের বাহিনীকে পরাজিত করে।
- ১৯২৬ – চিয়াং কাই-শেক কুওমিনতাং-এর চীন থেকে কমিউনিস্টদের অপসারণ করেন।
- ১৯২৭ – চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি ঘটে।
- ১৯৩৯ – জার্মানির বার্লিনে ইতালী ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪১ – ইঙ্গ-ইরাকি যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা ফালুজা দখল করে।
- ১৯৪২ – মেক্সিকো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যোগ দেয়।
- ১৯৪৩ – জোসেফ স্তালিন কমিন্টার্ন বিলুপ্ত করেন।
- ১৯৪৭ – স্নায়ুযুদ্ধে ট্রুম্যান নীতি কার্যকর হয়।
- ১৯৪৮ – ফিনল্যান্ড-এর রাষ্ট্রপতি জে. কে. পাসিকিভি স্বরাষ্ট্রমন্ত্রী ইউরিয়ো লেইনোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
- ১৯৫৭ – দক্ষিণ আফ্রিকা সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে জাতিগত পৃথকীকরণ অনুমোদন করে।
- ১৯৫৮ – ১৯৫৮ সালের সিলন দাঙ্গা শ্রীলঙ্কার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে জাতিগত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়।
- ১৯৬০ – চিলিতে মহা চিলীয় ভূমিকম্প আঘাত হানে, যা রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
- ১৯৬২ – কন্টিনেন্টাল এয়ারলাইন্স ফ্লাইট ১১ মিসৌরির ইউনিয়নভিলে বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয়।
- ১৯৬৩ – গ্রিক বামপন্থী রাজনীতিবিদ গ্রিগোরিস লামব্রাকিস আক্রান্ত হন, যার ফলে পাঁচ দিন পর তার মৃত্যু হয়।
- ১৯৬৪ – মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন তার গ্রেট সোসাইটি কর্মসূচি চালু করেন।
- ১৯৬৭ – মিশর তিরান প্রণালী ইসরায়েলি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেয়।
- ১৯৬৭ – বেলজিয়ামের ব্রাসেলসে এল'ইনোভেশন ডিপার্টমেন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২৩ জন নিহত হন।
- ১৯৬৮ – পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ ইউএসএস স্করপিয়ন আজোরসের দক্ষিণ-পশ্চিমে ৯৯ জন নাবিকসহ ডুবে যায়।
- ১৯৬৯ – অ্যাপোলো ১০-এর লুনার মডিউল চাঁদের পৃষ্ঠ থেকে ৮.৪ নটিক্যাল মাইল দূর দিয়ে উড়ে যায়।
- ১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
- ১৯৮৭ – ভারত-এর মিরাটে হাশিমপুরা গণহত্যা সংঘটিত হয়।
- ১৯৮৭ – অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ও ইতালির ম্যাচ দিয়ে প্রথম রাগবি বিশ্বকাপ শুরু হয়।
- ১৯৯০ – উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।
- ১৯৯২ – বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৯৪ – ক্ষমতাচ্যুত নেতা জঁ-বের্ট্রঁ আরিস্তিদকে পুনর্বহাল না করায় হাইতির বিরুদ্ধে বিশ্বব্যাপী বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর হয়।
- ১৯৯৪ – সম্মিলিত জার্মানীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।
- ১৯৯৬ – বার্মার সামরিক সরকার অং সান সু চির ৭১ জন সমর্থককে কারারুদ্ধ করে।
- ১৯৯৮ – মার্কিন ফেডারেল বিচারক রায় দেন যে মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টদের লিউইনস্কি কেলেঙ্কারি নিয়ে গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে।
- ২০০০ – শ্রীলঙ্কায় জাফনার নিয়ন্ত্রণ নিয়ে দুই দিনের লড়াইয়ে ১৫০ জনের বেশি তামিল বিদ্রোহী নিহত হয়।
- ২০০২ – আলাবামার বার্মিংহামে প্রাক্তন কু ক্লাক্স ক্লান সদস্য ববি ফ্রাঙ্ক চেরি ১৬তম স্ট্রিট ব্যাপটিস্ট চার্চে বোমা হামলায় চার বালিকা হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন।
- ২০০৪ – ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।
- ২০১০ – এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ৮১২ ভারতের ম্যাঙ্গালোরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ১৬৬ জনের মধ্যে ১৫৮ জন নিহত হন।
- ২০১০ – ইন্টার মিলান বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে এবং ইতালীয় দল হিসেবে প্রথম ট্রেবল জয় করে।
- ২০১১ – মিসৌরির জোপলিনে ইএফ৫ টর্নেডো আঘাত হানে, এতে ১৫৮ জন নিহত হয়।
- ২০১২ – টোকিও স্কাইট্রি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, যা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার।
- ২০১২ – স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম বাণিজ্যিক ফ্লাইট সম্পন্ন করে।
- ২০১৩ – ব্রিটিশ সৈনিক লি রিগবি লন্ডনের উলউইচ-এ দুই ইসলামি চরমপন্থীর হাতে নিহত হন।
- ২০১৪ – জেনারেল প্রয়ুত চান-ও-চা ছয় মাসের রাজনৈতিক অস্থিরতার পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের অন্তর্বর্তী নেতা হন।
- ২০১৪ – চীনের শিনজিয়াং-এর উরুমচিতে বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত ও ৯১ জন আহত হন।
- ২০১৫ – আয়ারল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে গণভোটের মাধ্যমে সমকামী বিবাহ বৈধ করে।
- ২০১৭ – ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমা হামলায় ২২ জন নিহত হন।
- ২০১৭ – মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমের পবিত্র সমাধি গির্জা পরিদর্শন করেন এবং পশ্চিম প্রাচীর পরিদর্শনকারী প্রথম মার্কিন রাষ্ট্রপতি হন।
- ২০২০ – পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৮৩০৩ পাকিস্তানের করাচিতে বিধ্বস্ত হয়ে ৯৮ জন নিহত হন।
- ২০২১ – চীনে গানসু আল্ট্রাম্যারাথনে হাইপোথার্মিয়ায় ২১ জন দৌড়বিদের মৃত্যু হয়।
- ২০২৬ – শানসির ছাংজিতে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৭৭০- রাজকুমারী এলিজাবেথ।
- ১৭৭২ - রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।(মৃ.১৮৩৩)
- ১৮২২ - কিশোরীচাঁদ মিত্র, বাঙালী লেখক,সমাজকর্মী।(মৃ.১৮৭৩)
- ১৮৫৯ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্সের গল্পসমূহের জন্য বিখ্যাত।(মৃ.১৯৩০)
- ১৯০৭ - অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
- ১৯০৭ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক। (মৃ. ১৯৮৯)
- ১৯১৭ - সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।(মৃ.১৯৮৮)
- ১৯৪৬ - জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।
- ১৯৫০ - স্বাতীলেখা সেনগুপ্ত, কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী। (মৃ.২০২১)
- ১৯৬০ - অনীক দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।(মৃ.২০২৬)
মৃত্যু
[সম্পাদনা]- ১১৫৭ – জাপানের সম্রাট গো-রেইজেই।
- ১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ।
- ১৮৮৫ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।(জ.১৮০২)
- ১৮৯৮ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী
- ১৯৬৬ - টম গডার্ড, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৬৭ – ল্যাংস্টন হিউজ, মার্কিন কবি, কলাম লেখক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক।
- ১৯৯১ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা ।(জ.১০/১০/১৮৯৯)
- ১৯৯৭ - আলফ্রেড ডে হার্শি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকার ব্যাকটিরিওলজিস্ট।
- ২০১১ -চিদানন্দ দাশগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ।(জ.১৯২১)
- ২০১৮ - তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২২ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |