৩০ জুলাই
অবয়ব
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ | ||||||
৩০ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১১তম (অধিবর্ষে ২১২তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩০ খ্রিষ্টপূর্ব – মার্ক অ্যান্টনি অক্টাভিয়ানের বিরুদ্ধে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে শেষ অশ্বারোহী যুদ্ধে জয়লাভ করেন, কিন্তু তার পদাতিক বাহিনী পরাজিত হয় এবং পরদিন তার নৌবহর ও সৈন্যরা অক্টাভিয়ানের পক্ষে চলে যেতে শুরু করে।
- ৬৫৭ – পোপ ইউজিন প্রথমের মৃত্যুর পর পোপ ভিতালিয়ান নির্বাচিত হন।
- ৭৬২ – আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।
- ১১৮৩ – মর বার সাওমা মঠ আগুনে ধ্বংস হয়।
- ১৪১৯ – প্রাগের প্রথম ডিফেনেস্ট্রেশন: একদল উগ্র হুসাইট প্রাগ নগর পরিষদের সাত সদস্যকে হত্যা করে।
- ১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
- ১৬০২ – মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।
- ১৬০৯ – বিভার যুদ্ধ: টিকন্ডারোগায় (বর্তমান ক্রাউন পয়েন্ট, নিউ ইয়র্ক) স্যামুয়েল দ্য শ্যাম্পলেন তার স্থানীয় মিত্রদের পক্ষে দুই ইরোকুয়া প্রধানকে গুলি করে হত্যা করেন।
- ১৬১৯ – জেমসটাউনে আমেরিকায় প্রথম ঔপনিবেশিক ইউরোপীয় প্রতিনিধি পরিষদ ভার্জিনিয়া সাধারণ পরিষদ প্রথমবারের মতো অধিবেশনে বসে।
- ১৬২৭ – ইতালির গারগানোতে ভূমিকম্পে প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়।
- ১৬২৯ – ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
- ১৬৩৫ – আশি বছরের যুদ্ধ: শেঙ্কেনশান্স অবরোধ শুরু হয়; অরেঞ্জের যুবরাজ ফ্রেডরিক হেনরি স্পেনীয় সেনাবাহিনীর কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুর্গটি পুনর্দখলের অভিযান শুরু করেন।
- ১৬৪৫ – ইংরেজ গৃহযুদ্ধ: লিভেনের আর্লের অধীনে স্কটিশ কভেন্যান্টার বাহিনী অবশিষ্ট রাজতন্ত্রী ঘাঁটি হিয়ারফোর্ড অবরোধ শুরু করে।
- ১৬৫৬ – পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
- ১৬৭৬ – ন্যাথানিয়েল বেকন "ভার্জিনিয়ার জনগণের ঘোষণা" জারি করেন, যা গভর্নর উইলিয়াম বার্কলির শাসনের বিরুদ্ধে বেকনের বিদ্রোহ শুরু করে।
- ১৭২৯ – বাল্টিমোর, মেরিল্যান্ড শহরের প্রতিষ্ঠা।
- ১৭৩৩ – ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ফ্রিম্যাসনারি গ্র্যান্ড লজ ম্যাসাচুসেটসে গঠিত হয়।
- ১৭৫৬ – সেন্ট পিটার্সবার্গে বার্তোলোমিও রাস্ট্রেলি নবনির্মিত ক্যাথরিন প্রাসাদ সম্রাজ্ঞী এলিজাবেথ ও তার সভাসদদের সামনে উপস্থাপন করেন।
- ১৮১১ – মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের নেতা ফাদার মিগুয়েল হিদালগো ই কোস্তিয়া চিহুয়াহুয়া শহরে স্পেনীয়দের হাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- ১৮৫৯ – আল্পসের অন্যতম উচ্চ শৃঙ্গ গ্রঁ কম্বিনের প্রথম আরোহণ সম্পন্ন হয়।
- ১৮৬৩ – আমেরিকান ভারতীয় যুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও শোশোনদের চিফ পোকাটেলো সহ আদিবাসী নেতারা বক্স এল্ডার চুক্তি স্বাক্ষর করেন।
- ১৮৬৩ – ভ্যালুয়েভ সার্কুলার রুশ সাম্রাজ্যে ইউক্রেনীয় ভাষায় ধর্মীয়, শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক বই প্রকাশনা নিষিদ্ধ করে।
- ১৮৬৪ – আমেরিকান গৃহযুদ্ধ: ক্রেটারের যুদ্ধ: ইউনিয়ন বাহিনী ভার্জিনিয়ার পিটার্সবার্গে কনফেডারেট লাইনের নিচে বড় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভাঙার চেষ্টা করে।
- ১৮৬৫ – বাষ্পীয় জাহাজ ব্রাদার জোনাথন ক্যালিফোর্নিয়ার ক্রিসেন্ট সিটির উপকূলে ডুবে ২২৫ জন যাত্রী নিহত হন।
- ১৮৬৬ – নিউ অরলিন্সে সশস্ত্র কনফেডারেট প্রবীণরা র্যাডিক্যাল রিপাবলিকানদের সভার বিরুদ্ধে দাঙ্গা করে ৪৮ জনকে হত্যা ও আরও ১০০ জনকে আহত করে।
- ১৮৭১ – স্ট্যাটেন আইল্যান্ড ফেরি ওয়েস্টফিল্ডের বয়লার বিস্ফোরণে ৮৫ জনের বেশি মানুষ নিহত হয়।
- ১৯১২ – জাপানের সম্রাট মেইজি মারা যান এবং তার পুত্র ইয়োশিহিতো তার স্থলাভিষিক্ত হন, যিনি বর্তমানে সম্রাট তাইশো নামে পরিচিত।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
- ১৯১৬ – নিউ ইয়র্ক হারবারে ব্ল্যাক টম বিস্ফোরণে কয়েকজন নিহত হয় এবং প্রায় ২ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।
- ১৯৩০ – মন্টিভিডিওতে উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম ফিফা বিশ্বকাপ জয় করে।
- ১৯৩২ – ওয়াল্ট ডিজনির ফ্লাওয়ার্স অ্যান্ড ট্রিজ মুক্তি পায়, যা টেকনিকালার ব্যবহার করা প্রথম কার্টুন শর্ট এবং একাডেমি পুরস্কার বিজয়ী প্রথম কার্টুন শর্ট।
- ১৯৩৫ – বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন আই-৫৮ ইউএসএস ইন্ডিয়ানাপোলিস ডুবিয়ে দেয়, এতে ৮৮৩ জন নাবিক নিহত হয়।
- ১৯৪৮ – লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
- ১৯৫৬ – মার্কিন কংগ্রেসের যৌথ প্রস্তাবে রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার স্বাক্ষর করেন, যা ইন গড উই ট্রাস্ট কে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নীতিবাক্য হিসেবে অনুমোদন দেয়।
- ১৯৫৭ – ভারতে রপ্তানিতে সহায়তা প্রদানের জন্য ইসিজিসি লিমিটেড (পূর্বতন এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন লি) গঠিত হয়।
- ১৯৬২ – তৎকালীন বিশ্বের দীর্ঘতম জাতীয় মহাসড়ক ট্রান্স-কানাডা মহাসড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- ১৯৬৫ – মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন ১৯৬৫ সালের সামাজিক নিরাপত্তা আইনে স্বাক্ষর করেন, যা মেডিকেয়ার ও মেডিকেইড প্রতিষ্ঠা করে।
- ১৯৬৬ – ইংল্যান্ড ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে পরাজিত করে ফিফা বিশ্বকাপ জয় করে।
- ১৯৬৯ – মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
- ১৯৬৯ – ভিয়েতনাম যুদ্ধ: মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন অঘোষিতভাবে দক্ষিণ ভিয়েতনাম সফর করেন এবং রাষ্ট্রপতি গুয়েন ভান থিউ ও মার্কিন সামরিক কমান্ডারদের সাথে সাক্ষাৎ করেন।
- ১৯৭১ – অ্যাপোলো কর্মসূচি: অ্যাপোলো ১৫-এ ডেভিড স্কট ও জেমস আরউইন অ্যাপোলো লুনার মডিউল ফ্যালকনে করে প্রথম লুনার রোভার সহ চাঁদে অবতরণ করেন।
- ১৯৭১ – অল নিপ্পন এয়ারওয়েজের বোয়িং ৭২৭ ও জাপানি বিমান বাহিনীর এফ-৮৬ বিমান জাপানের মোরিওকার উপর আকাশে সংঘর্ষে ১৬২ জন নিহত হয়।
- ১৯৭৪ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন সুপ্রিম কোর্টের নির্দেশে তলবকৃত হোয়াইট হাউসের রেকর্ডিং প্রকাশ করেন।
- ১৯৭৫ – জিমি হফা মিশিগানের ব্লুমফিল্ড হিলসের মাচুস রেড ফক্স রেস্তোরাঁর পার্কিং লট থেকে নিখোঁজ হন।
- ১৯৭৮ – ৭৩০: ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল সড়কে চলাচল ডান দিক থেকে বাম দিকে পরিবর্তন করে।
- ১৯৮০ – পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
- ১৯৮০ – ইসরায়েলের নেসেট জেরুজালেম আইন পাস করে।
- ১৯৮১ – পোল্যান্ডের উজ শহরে প্রায় ৫০,০০০ বিক্ষোভকারী, যাদের অধিকাংশ নারী ও শিশু, কমিউনিস্ট পোল্যান্ডে খাদ্য রেশন ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভ করে।
- ১৯৯০ – রক্ষণশীল সংসদ সদস্য ইয়ান গো আইআরএ-এর গাড়ি বোমা হামলায় তার বাড়িতে নিহত হন।
- ১৯৯৮ – জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৩ – মেক্সিকোতে শেষ পুরনো ধাঁচের ফোক্সওয়াগেন বিটল অ্যাসেম্বলি লাইন থেকে বের হয়।
- ২০০৩ – শেষ পিরেনীয় আইবেক্স সেলিয়ার মৃত্যুর তিন বছর পর তার একটি ক্লোন জন্ম নেয়, কিন্তু ফুসফুসের ত্রুটির কারণে মারা যায়; কয়েক মিনিটের জন্য পিরেনীয় আইবেক্স প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রজাতি হিসেবে বিলুপ্তি থেকে ফিরে এসে আবার বিলুপ্ত হয়।
- ২০০৬ – বিশ্বের দীর্ঘতম চলমান সঙ্গীত অনুষ্ঠান টপ অফ দ্য পপস বিবিসি টুতে শেষবারের মতো সম্প্রচারিত হয়; অনুষ্ঠানটি ৪২ বছর ধরে প্রচারিত হয়েছিল।
- ২০০৬ – ইসরায়েলি বিমান হামলায় ১৬ শিশু সহ ২৮ জন লেবানীয় বেসামরিক নাগরিক নিহত হয়।
- ২০১১ – রানি দ্বিতীয় এলিজাবেথের বড় নাতনি জারা ফিলিপস প্রাক্তন রাগবি খেলোয়াড় মাইক টিন্ডালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
- ২০১২ – অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ু এক্সপ্রেসে ট্রেনে আগুনে ৩২ জন যাত্রী নিহত ও ২৭ জন আহত হয়।
- ২০১২ – দিল্লিতে বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ে উত্তর ভারতে ৩০ কোটির বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।
- ২০১৪ – ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ২০ জন নিহত হয় এবং ১৫০ জন আটকা পড়ে।
- ২০২০ – নাসার মার্স ২০২০ মিশন কেপ ক্যানাভেরাল থেকে অ্যাটলাস ৫ রকেটে উৎক্ষেপণ করা হয়।
- ২০২৪ – ভারতের কেরলে ধারাবাহিক ভূমিধসে ৪২০ জনের বেশি মানুষ নিহত হয়।
- ২০২৫ – রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা প্রশান্ত মহাসাগরে সুনামি সৃষ্টি করে।
- ২০২৬ – প্রায় ৫০,০০০ মরক্কোর নাগরিক আফ্রিকায় স্পেনীয় ছিটমহলের সীমান্ত, প্রধানত সেউতা শহরের সীমান্ত অতিক্রম করে; ১ আগস্ট ২০২৬ পর্যন্ত ৬৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
জন্ম
[সম্পাদনা]- ১৮১৮ - এমিলি ব্রন্টি, ইংরেজ ঔপন্যাসিক ও কবি। (মৃ. ১৮৪৮)
- ১৮২২ - অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলি শাহ।
- ১৮৫৫ - জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।
- ১৮৬২ - নিকোলাই ইউদেনিচ, রাশিয়ান জেনারেল। (মৃ. ১৯৩৩)
- ১৮৬৩ - হেনরি ফোর্ড, মার্কিন ব্যবসায়ী এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক।। (মৃ. ০৭/০৪/১৯৪৭)
- ১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
- ১৮৮২ - বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।(মৃ.২২/১১/১৯০৮)
- ১৮৮৬ - মুথুলক্ষ্মী রেড্ডী, ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক। (মৃ.১৯৬৮)
- ১৮৮৭ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৮৯৩ - ফাতেমা জিন্নাহ, পাকিস্তানি দন্তচিকিৎসক, জীবনীলেখক, রাজনীতিবিদ ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। (মৃ. ১৯৬৭)
- ১৮৯৮ - হেনরি মুর, ইংরেজ শিল্পী। (মৃ. ১৯৮৬)
- ১৯২৫ - আঁতোয়ান ডুহামেল, ফরাসি সুরকার।
- ১৯২৮ - সুলোচনা লাটকর, মারাঠি ও হিন্দি সিনেমার অভিনেত্রী। (মৃ.২০২৩)
- ১৯৪৫ - পাত্রিক মোদিয়ানো, ফরাসি ঔপন্যাসিক।
- ১৯৪৬ - নীলকণ্ঠ সেনগুপ্ত, ভারতীয় বাঙালি নাট্যব্যক্তিত্ব, থিয়েটার কমিউনের প্রতিষ্ঠাতা। (মৃ.২০১০)
- ১৯৪৭ - ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি, ফরাসি ভাইরোলজিস্ট।
- ১৯৪৭ - আর্নল্ড শোয়ার্জনেগার, অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
- ১৯৪৮ - জঁ রেনো, মরোক্কো ও ফরাসি অভিনেতা।
- ১৯৫৫ - ববিতা, বাংলাদেশী অভিনেত্রী।
- ১৯৬০ - রিচার্ড লিংকলেটার, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৬১ - লরেন্স ফিশবার্ন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
- ১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, জার্মান ফুটবলার ও ফুটবল কোচ।
- ১৯৬৫ - টিম মানটন, ইংলিশ ক্রিকেটার।
- ১৯৬৯ - এরল স্টুয়ার্ট, সাবেক দক্ষিণ আন্তর্জাতিক ক্রিকেটার ও রাগবি ইউনিয়ন খেলোয়াড়।
- ১৯৭০ - ক্রিস্টোফার নোলান, ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
- ১৯৭৩ - সোনু নিগম জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী।
- ১৯৭৪ - হিলারি সোয়াঙ্ক, মার্কিন অভিনেত্রী।
- ১৯৭৫ - তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক। (মৃ. ২০১৮)
- ১৯৮২ - জেমস অ্যান্ডারসন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৯২ - ফাবিয়ানো কারুয়ানা, ইতালীয়-মার্কিন দাবাড়ু।
- ১৯৯৫ - ইরভিং লোজানো, মেক্সিকান ফুটবলার।
- ১৯৯৬ - সাবরিনা পড়শী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৬২৩ - তুলসীদাস, হিন্দি ভাষার অন্যতম কবি।
- ১৭৭১ - থমাস গ্ৰে , ইংরেজ কবি।
- ১৮৯৮ - অটো ফন বিসমার্ক, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম জার্মান চ্যান্সেলর। (জ. ১৮১৫)
- ১৯৪৭ - জর্জ চ্যালেনর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৮৮৮)
- ১৯৫৬ - যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা।(জ.২০/১০/১৮৫৯)
- ১৯৮০ - গোপাল ঘোষ, বাঙালি চারুশিল্পী। (জ.০৫/১২/১৯১৩)
- ১৯৮৪ - মরিস ট্রেমলেট, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯২৩)
- ১৯৮৭ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। (জ.২৪/১০/১৮৯৪)
- ১৯৯৫ - নির্মাল্য আচার্য, বিশিষ্ট চিন্তাশীল প্রাবন্ধিক ও 'এক্ষণ' সাহিত্য পত্রিকার সম্পাদক। (জ.১৯৩৬)
- ২০০১ - পীযূষকান্তি সরকার, প্রখ্যাত ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীতশিল্পী। (জ.১৯৩৭)
- ২০০৪ - হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। (জ.১৯০৭)
- ২০০৭ - ইংমার বারিমান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক। (জ. ১৯১৮)
- ২০০৭ - মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, ইতালীয় আধুনিকতাবাদী চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১২)
- ২০২০ - সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক,বাহক ও সংরক্ষক।(জ.০৩/০১/১৯২৮)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- স্বাধীনতা দিবস, ভানাতু প্রজাতন্ত্র।
- বিশ্ব মানব পাচার বিরোধী দিবস
- আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৩০ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।