১১ জুলাই
অবয়ব
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ | ||||||
১১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯২তম (অধিবর্ষে ১৯৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৭২ – পশ্চিম রোমান সম্রাট অ্যান্থেমিয়াস রোমান গথিক সেনাপতি রিসিমার-এর সৈন্যদের হাতে নিহত হন।
- ৬২১ – মুহাম্মদ (সাঃ)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়।
- ৭৫০ – খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হওয়ার মধ্যদিয়ে উমাইয়া বংশের খেলাফতের অবসান।
- ৭৮৮ – মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত।
- ৮১৩ – বাইজেন্টাইন সম্রাট প্রথম মাইকেল রাঙ্গাবে ষড়যন্ত্রের হুমকিতে সিংহাসন ত্যাগ করে তার সেনাপতি লিও দ্য আর্মেনিয়ান-এর পক্ষে পদত্যাগ করেন এবং সন্ন্যাসী হন।
- ৯১১ – চার্লস দ্য সিম্পল এবং নরম্যান্ডির রোলো-র মধ্যে সেন্ট-ক্লেয়ার-সুর-এপ্টে চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১১৭৪ – ১৩ বছর বয়সী চতুর্থ বাল্ডউইন জেরুজালেমের রাজা হন, তৃতীয় রেমন্ড রাজপ্রতিনিধি এবং টায়ারের উইলিয়াম চ্যান্সেলর নিযুক্ত হন।
- ১২৭৬ – পোপ দশম গ্রেগরির মৃত্যুর পর আঞ্জুর প্রথম চার্লসের প্রভাবে পোপ পঞ্চম অ্যাড্রিয়ান নির্বাচিত হন।
- ১৩০২ – গোল্ডেন স্পার্সের যুদ্ধ: ফ্লেমিশ শহরগুলোর জোট ফ্রান্সের রাজকীয় বাহিনীকে পরাজিত করে।
- ১৩৪৬ – লুক্সেমবার্গের কাউন্ট এবং বোহেমিয়ার রাজা চতুর্থ চার্লস রোমানদের রাজা নির্বাচিত হন।
- ১৪০৫ – মিং নৌসেনাপতি জেং হে প্রথমবারের মতো বিশ্ব অন্বেষণে যাত্রা করেন।
- ১৪১০ – উসমানীয় অন্তর্বর্তীকাল: সুলায়মান চেলেবি রাজধানী এদির্নের বাইরে তার ভাই মুসা চেলেবিকে পরাজিত করেন।
- ১৪৭৬ – জুলিয়ানো দেলা রোভেরে কুতঁসের বিশপ নিযুক্ত হন।
- ১৫৭৬ – হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
- ১৫৭৬ – উত্তর-পশ্চিম সমুদ্রপথ অনুসন্ধানের সময় উত্তর আটলান্টিক মহাসাগরে মার্টিন ফ্রোবিশার গ্রিনল্যান্ড দেখতে পান, যা তিনি কাল্পনিক ফ্রিসল্যান্ড দ্বীপ বলে ভুল করেন।
- ১৬১৬ – স্যামুয়েল দ্য শ্যাম্পলেইন কুইবেকে ফিরে আসেন।
- ১৭০৮ – মার্লবোরোর ডিউকের নেতৃত্বে ওলন্দাজ, ইংরেজ ও জার্মান সৈন্যদের জোট অডেনার্ডের যুদ্ধে ফরাসি বাহিনীকে পরাজিত করে।
- ১৭৩৫ – গাণিতিক হিসাবে দেখা যায় এই দিনে বামন গ্রহ প্লুটো ১৯৭৯ সালের আগে শেষবারের মতো নেপচুনের কক্ষপথের ভেতরে প্রবেশ করে।
- ১৭৮৯ – জ্যাক নেকারকে ফ্রান্সের অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়, যা বাস্তিল দুর্গের পতনের সূত্রপাত ঘটায়।
- ১৭৯৬ – জে চুক্তির শর্তানুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের কাছ থেকে ডেট্রয়েটের দখল গ্রহণ করে।
- ১৭৯৮ – মার্কিন মেরিন কর্পস পুনঃপ্রতিষ্ঠিত হয়; মার্কিন স্বাধীনতা যুদ্ধের পর এটি বিলুপ্ত করা হয়েছিল।
- ১৮০১ – ফরাসি জ্যোতির্বিজ্ঞানী জঁ-লুই পোঁস তার প্রথম ধূমকেতু আবিষ্কার করেন।
- ১৮০৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি অ্যারন বার এক দ্বন্দ্বযুদ্ধে সাবেক অর্থমন্ত্রী আলেকজান্ডার হ্যামিল্টনকে মারাত্মকভাবে আহত করেন।
- ১৮২৩ – ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
- ১৮৩২ – সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।
- ১৮৩৩ – নুঙ্গার অস্ট্রেলীয় আদিবাসী যোদ্ধা ইয়াগান, যিনি পশ্চিম অস্ট্রেলিয়ায় শ্বেতাঙ্গ উপনিবেশিকদের হত্যার জন্য অভিযুক্ত ছিলেন, নিহত হন।
- ১৮৩৬ – আলফ্রেড রোনাল্ডসের লেখা দ্য ফ্লাই-ফিশারস এন্টোমোলজি প্রকাশিত হয়।
- ১৮৪৮ – লন্ডনের ওয়াটারলু রেলওয়ে স্টেশন চালু হয়।
- ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: ফোর্ট স্টিভেন্সের যুদ্ধ; কনফেডারেট বাহিনী ওয়াশিংটন ডিসি আক্রমণের চেষ্টা করে।
- ১৮৭৮ – ব্রিটেন সাইপ্রাস দখল করে।
- ১৮৮২ – ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষণ করা হয়।
- ১৮৮৯ – মেক্সিকোর তিজুয়ানা শহর প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৯ – অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
- ১৮৯৩ – কোকিচি মিকিমোতো প্রথম কৃত্রিম মুক্তা উৎপাদন করেন।
- ১৮৯৩ – উদারপন্থী জেনারেল ও রাজনীতিবিদ হোসে সান্তোস জেলায়ার নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে নিকারাগুয়ায় রাষ্ট্রক্ষমতা দখল করা হয়।
- ১৮৯৭ – সালোমন অগাস্ট আন্দ্রে উত্তর মেরুতে বেলুনে করে পৌঁছানোর চেষ্টায় স্পিটসবার্গেন ত্যাগ করেন।
- ১৮৯৯ – তুরিনে জিওভান্নি আগ্নেল্লি কর্তৃক ফিয়াট প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৬ – মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেস ব্রাউন হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা থিওডোর ড্রাইজারের অ্যান আমেরিকান ট্র্যাজেডি উপন্যাসের অনুপ্রেরণা।
- ১৯১৪ – বেব রুথ মেজর লিগ বেসবলে অভিষেক করেন।
- ১৯১৪ – মার্কিন নৌবাহিনী তাদের প্রথম স্ট্যান্ডার্ড-টাইপ যুদ্ধজাহাজ ইউএসএস নেভাডা (বিবি-৩৬) উদ্বোধন করে।
- ১৯১৯ – নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২০ – পূর্ব প্রুশিয়া গণভোটে স্থানীয় জনগণ ভাইমার জার্মানির সঙ্গে থাকার পক্ষে ভোট দেয়।
- ১৯২১ – মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯২১ – আইরিশ স্বাধীনতা যুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়।
- ১৯২১ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট মার্কিন সুপ্রিম কোর্টের ১০ম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
- ১৯২২ – হলিউড বোল উদ্বোধন করা হয়।
- ১৯২৪ – এরিক লিডেল রবিবারে দৌড়াতে অস্বীকার করায় ১০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটারে অংশ নিয়ে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জেতেন।
- ১৯৩০ – অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
- ১৯৩৪ – জার্মানির এঙ্গেলবার্ট জাস্কা তার মানব-চালিত বিমান জাস্কা হিউম্যান-পাওয়ার এয়ারক্রাফট নিয়ে বার্লিন টেম্পেলহফ বিমানবন্দরে প্রায় ২০ মিটার উড্ডয়ন করেন।
- ১৯৩৬ – নিউ ইয়র্ক সিটির ট্রাইবোরো ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ভিশি ফ্রান্স শাসন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ফিলিপ পেত্যাঁ ফরাসি রাষ্ট্রের প্রধান হন।
- ১৯৪১ – মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪১ – উত্তর রোডেশিয়ান লেবার পার্টি নকানায় প্রথম কংগ্রেস অনুষ্ঠিত করে।
- ১৯৪৩ – রাইখসকোমিসারিয়াত ইউক্রেনের ভলহিনিয়ায় ইউক্রেনীয় বিদ্রোহী বাহিনী কর্তৃক ভলহিনিয়া ও পূর্ব গ্যালিসিয়ায় পোলদের হত্যাকাণ্ড চরমে পৌঁছায়।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিসিলি আক্রমণে জার্মান ও ইতালীয় সৈন্যরা মিত্রশক্তির বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়।
- ১৯৪৭ – এসএস এক্সোডাস জাহাজ ফ্রান্স থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করে।
- ১৯৫০ – পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আন্তর্জাতিক ব্যাংকে যোগ দেয়।
- ১৯৫৭ – যুবরাজ করিম হুসেইনি চতুর্থ আগা খান হিসেবে বিশ্বব্যাপী শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৬০ – পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।
- ১৯৬০ – জায়ারের কাতাঙ্গা প্রদেশের স্বাধীনতার চেষ্টা চালানো হয়।
- ১৯৬০ – হারপার লি-র উপন্যাস টু কিল আ মকিংবার্ড মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রকাশিত হয়।
- ১৯৬০ – ফ্রান্স দাহোমি (বর্তমান বেনিন), আপার ভোল্টা (বর্তমান বুরকিনা ফাসো) ও নাইজারের স্বাধীনতার জন্য আইন প্রণয়ন করে।
- ১৯৬২ – টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।
- ১৯৬২ – অ্যাপোলো কর্মসূচি: এক সংবাদ সম্মেলনে নাসা চাঁদে নভোচারী অবতরণের জন্য লুনার অরবিট র্যান্ডেজভাস পদ্ধতি ঘোষণা করে।
- ১৯৭১ – চিলিতে সকল বৃহৎ তামার খনির জাতীয়করণ সম্পন্ন হয়।
- ১৯৭২ – প্রতিদ্বন্দ্বী ববি ফিশার এবং বর্তমান চ্যাম্পিয়ন বরিস স্পাস্কির মধ্যে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম খেলা শুরু হয়।
- ১৯৭৩ – ভ্যারিগ ফ্লাইট ৮২০ প্যারিসের অরলি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়, এতে ১৩৪ জনের মধ্যে ১২৩ জন নিহত হন।
- ১৯৭৭ – ১৯৬৮ সালে নিহত মার্টিন লুথার কিং জুনিয়রকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়।
- ১৯৭৮ – লস আলফাকেস বিপর্যয়: স্পেনের তারাগোনায় তরল গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণে ২১৬ জন পর্যটক নিহত হন।
- ১৯৭৯ – আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙ্গে পড়ে।
- ১৯৮২ – বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালির তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।
- ১৯৯০ – ওকা সংকট: কানাডার কুইবেকে ফার্স্ট নেশনস ভূমি বিরোধ শুরু হয়।
- ১৯৯০ – বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিস্কৃত হয়।
- ১৯৯১ – জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজী নিহত হয়।
- ১৯৯৫ – ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব রমপন্থীদের হাতে নিহত হয়।
- ১৯৯৮ – বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
- ২০০০ – নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ নিহত হয়।
- ২০০২ – চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হয়।
- ২০০৬ – ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।
- ২০০৭ – পাকিস্তানের ইসলামাবাদে লাল মসজিদ অবরোধ শেষ হয়, পাকিস্তান সেনাবাহিনী ইসলামপন্থী জঙ্গিদের দখলকৃত মসজিদে অভিযান চালায়।
- ২০১০ – ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব উগান্ডার কাম্পালায় একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়, এতে ৭৪ জন নিহত ও ৮৫ জন আহত হন।
- ২০১০ – জোহানেসবার্গে স্পেন নেদারল্যান্ডসকে ১–০ গোলে পরাজিত করে প্রথমবার ফিফা বিশ্বকাপ জেতে।
- ২০১১ – সাইপ্রাসের জাইগিতে গোলাবারুদের বিস্ফোরণে ১৩ জন নিহত হন।
- ২০১১ – ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের বড়তাকিয়া সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন মৃত্যুবরণ করেন।
- ২০১৫ – হোয়াকিন "এল চাপো" গুজমান মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তার আলতিপ্লানো কারাগার থেকে দ্বিতীয়বার পালিয়ে যান।
- ২০২১ – ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ ২৮ বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।
- ২০২১ – ভার্জিন গ্যালাকটিক তার প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনকে মহাকাশে প্রেরণ করে, যা কোনো কোম্পানির প্রথম মহাকাশ যাত্রা।
জন্ম
[সম্পাদনা]- ১২৭৪ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।
- ১৫৫৮ - রবার্ট গ্রীনে, ইংরেজ লেখক ও নাট্যকার।
- ১৭৩২ - ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ।
- ১৭৬৭ - জন কুইন্সি এডাম্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি।(মৃ. ২৩/০২/১৮৪৮)
- ১৮৮২ - বাবা কাঁশীরাম,ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক। (মৃ.১৫/১০/১৯৪৩)
- ১৮৯৭ - শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামী।(মৃ.১৬/১২/১৯৮২)
- ১৯১৬ - আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।
- ১৯২৭ - থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী।
- ১৯২৯ - ডেভিড কেলি, আইরিশ অভিনেতা।
- ১৯৩৩ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক ও সমালোচক । (মৃত্যু ০৮/০৬/২০১২)
- ১৯৩৬ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।
- ১৯৪৫ - হিরণ মিত্র, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
- ১৯৪৬ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী আজাদ
- ১৯৫৬ - রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক।
- ১৯৬৩ - লিসা রিনা, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৬৬ - নাদিম আসলাম, পাকিস্তানের ইংরেজ লেখক।
- ১৯৬৭ - ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত লেখিকা।
- ১৯৭২ - মাইকেল রসেনবাউম, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
- ১৯৭৫ - লিল কিম, আমেরিকান র্যা পার ও অভিনেত্রী।
- ১৯৮১ - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা।
- ১৯৮৬ - ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯০৫ - মোহাম্মদ আবদুহ, মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত।
- ১৯৩৭ - জর্জ গেরশ্বিন, মার্কিন পিয়ানোবাদক ও সুরকার।
- ১৯৫৭ - সুলতান মুহাম্মদ শাহ আগা খান, ৩য় আগা খান নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের ৪৮তম ইমাম। (জ. ১৮৭৭)
- ১৯৭৪ - পার ফ্যাবিয়ান লেগারকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।
- ১৯৮৩ - রস ম্যাকডোনাল্ড, মার্কিন বংশোদ্ভূত কানাডীয় লেখক।
- ১৯৮৫ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়(জ.১৯২০)
- ১৯৮৯ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক। (জ. ১৯১১)
- ২০০৩ - ভীষ্ম সাহনী, ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা। (জ. ১৯১৫)
- ২০০৫ - ফ্রান্সেস লাংফরড, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
- ২০১৩ - এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ।
- ২০২০ - এবিএম হোসেন, বাংলাদেশি ইতিহাসবিদ, ইসলামি শিল্পকলা বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক ও অধ্যাপক। (জ. ১৯৩৪)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১১ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |