১৯৫৯
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৫৯ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৫৯ MCMLIX |
| আব উর্বে কন্দিতা | ২৭১২ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪০৮ ԹՎ ՌՆԸ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭০৯ |
| বাহাই বর্ষপঞ্জি | ১১৫–১১৬ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৬৫–১৩৬৬ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯০৯ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫০৩ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩২১ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৬৭–৭৪৬৮ |
| চীনা বর্ষপঞ্জি | 戊戌年 (পৃথিবীর কুকুর) ৪৬৫৫ বা ৪৫৯৫ — থেকে — 己亥年 (পৃথিবীর শূকর) ৪৬৫৬ বা ৪৫৯৬ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৭৫–১৬৭৬ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১২৫ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৫১–১৯৫২ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭১৯–৫৭২০ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০১৫–২০১৬ |
| - শকা সংবৎ | ১৮৮০–১৮৮১ |
| - কলি যুগ | ৫০৫৯–৫০৬০ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৫৯ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৫৯–৯৬০ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩৩৭–১৩৩৮ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৭৮–১৩৭৯ |
| জুশ বর্ষপঞ্জি | ৪৮ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৯২ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৪৮ 民國৪৮年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫০২ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৫৯ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৫৯ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১ – কিউবার বিপ্লব: কিউবার স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তা ফিদেল কাস্ত্রোর বাহিনীর হাতে উৎখাত হন।
- জানুয়ারি ২ – সোভিয়েত ইউনিয়ন লুনা ১ উৎক্ষেপণ করে, যা চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছানো ও সূর্যের কক্ষপথে প্রদক্ষিণকারী প্রথম মহাকাশযান।
- জানুয়ারি ৩ – ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
- জানুয়ারি ৪ – লুনা ১ চাঁদের কক্ষপথের নিকটে পৌঁছানো প্রথম মহাকাশযান হয়।
- জানুয়ারি ৭ – আমেরিকা কিউবার ফিদেল কাস্ত্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয়।
- জানুয়ারি ৮ – জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
- জানুয়ারি ৯ – স্পেনের ভেগা দে তেরা বাঁধ ভেঙে পড়ে, যার ফলে সৃষ্ট বন্যায় রিবাদেলাগো শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং ১৪৪ জন বাসিন্দা নিহত হয়।
- জানুয়ারি ১১ – ব্রাজিলের রিও দে জানেইরোর গালেয়াও বিমানবন্দরে অবতরণকালে লুফৎহানসার ৫০২ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হয়।
- জানুয়ারি ১৬ – অস্ট্রাল লিনিয়াস আয়ারিয়াস ফ্লাইট ২০৫ আর্জেন্টিনার মার দেল প্লাতার কাছে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন।
- জানুয়ারি ১৭ – সেনেগাল ও ফরাসি সুদান একীভূত হয়ে মালি ফেডারেল স্টেট গঠন করে।
- জানুয়ারি ২৬ – ক্যালিফোর্নিয়া স্টেট ল্যান্ডস কমিশন ৪১ একরের চেইন দ্বীপ ৫,২২৬ ডলার ন্যূনতম দরে বিক্রির জন্য তালিকাভুক্ত করে।
- জানুয়ারি ২৯ – সুইডেনের স্টকহোমের সার্কাসে প্রথম মেলোডিফেস্টিভালেন অনুষ্ঠিত হয়।
- জানুয়ারি ৩০
- মাস্কাট সালতানাতের বাহিনী ওমানের ইমামতের শেষ ঘাঁটি সাইক ও শুরাইজা দখল করে, যা জেবেল আখদার যুদ্ধের সমাপ্তি ঘটায়।
- বরফাচ্ছন্ন সমুদ্রে চলাচলের জন্য বিশেষভাবে নির্মিত এমএস হান্স হেডটফট প্রথম যাত্রায় হিমশৈলে ধাক্কা লেগে ডুবে যায়, ৯৫ জনের মৃত্যু হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ২
- শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান।
- সোভিয়েত ইউনিয়নের উত্তর উরাল পর্বতমালায় নয়জন অভিজ্ঞ স্কি পর্বতারোহী রহস্যজনক পরিস্থিতিতে নিহত হন, যা ডায়াটলভ পাসের ঘটনা নামে পরিচিত।
- ফেব্রুয়ারি ৩
- রক অ্যান্ড রোল সঙ্গীতশিল্পী বাডি হলি, রিচি ভ্যালেন্স এবং জে. পি. "দ্য বিগ বপার" রিচার্ডসন আইওয়ার ক্লিয়ার লেকের কাছে বিমান দুর্ঘটনায় নিহত হন, ঘটনাটি দ্য ডে দ্য মিউজিক ডায়েড নামে পরিচিত।
- আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৩২০ নিউ ইয়র্ক সিটির লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় ইস্ট রিভারে বিধ্বস্ত হলে ৬৫ জন নিহত হন।
- ফেব্রুয়ারি ৬
- টেক্সাস ইন্সট্রুমেন্টসের জ্যাক কিলবি প্রথম ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য পেটেন্ট আবেদন করেন।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে প্রথম টাইটান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়।
- ফেব্রুয়ারি ৯ – প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর-৭ সেমিওরকা সোভিয়েত ইউনিয়নের প্লেসেৎস্কে কার্যকর হয়।
- ফেব্রুয়ারি ১১ – যুক্তরাজ্যের আশ্রিত রাজ্য হিসেবে দক্ষিণ আরব আমিরাত ফেডারেশন গঠিত হয়।
- ফেব্রুয়ারি ১৬ – ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
- ফেব্রুয়ারি ১৭
- প্রজেক্ট ভ্যানগার্ড: প্রথম আবহাওয়া উপগ্রহ ভ্যানগার্ড ২ উৎক্ষেপণ করা হয়।
- তুর্কি এয়ারলাইন্সের একটি ভিকার্স ভিসকাউন্ট গ্যাটউইক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়, ১৪ জন নিহত হন; তুরস্কের প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস বেঁচে যান।
- ফেব্রুয়ারি ১৯ – যুক্তরাজ্য সাইপ্রাসকে স্বাধীনতা প্রদান করে, যা আনুষ্ঠানিকভাবে ১৯৬০ সালের ১৬ আগস্ট ঘোষিত হয়।
- ফেব্রুয়ারি ২০ – কানাডায় সুপারসনিক জেট যুদ্ধবিমান তৈরির অ্যাভ্রো অ্যারো কর্মসূচি ডিফেনবেকার সরকার বাতিল করে দেয়।
- ফেব্রুয়ারি ২২ – লি পেটি প্রথম ডেটোনা ৫০০ জয় করেন।
- ফেব্রুয়ারি ২৮ – ডিসকভারার ১, প্রথম মেরু কক্ষপথে যাওয়ার লক্ষ্যে নির্মিত মার্কিন গুপ্তচর উপগ্রহ, উৎক্ষেপণ করা হয় কিন্তু কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৯ – বার্বি পুতুল নিউ ইয়র্কে আমেরিকান আন্তর্জাতিক খেলনা মেলায় প্রথম আত্মপ্রকাশ করে।
- মার্চ ১০ – তিব্বতি বিদ্রোহ: চীনের অপহরণ প্রচেষ্টার আশঙ্কায় হাজার হাজার তিব্বতি দালাই লামার প্রাসাদ ঘিরে রাখেন।
- মার্চ ১৮ – হাওয়াই অঙ্গীভূতকরণ আইন স্বাক্ষরিত হয়।
- মার্চ ২৫ – ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃক চেইন দ্বীপ স্যাক্রামেন্টোর ব্যবসায়ী রাসেল গ্যালাওয়ে তৃতীয়-এর কাছে ৫,২৫৮.২০ ডলারে বিক্রি করা হয়।
- মার্চ ২৮ – গণপ্রজাতন্ত্রী চীনের রাজ্য পরিষদ তিব্বত সরকার বিলুপ্ত করে।
- মার্চ ৩০ – ১৪তম দালাই লামা তেনজিন গিয়াৎসো তিব্বত থেকে ভারতে পালিয়ে যান।
- মার্চ ৩১ – চতুর্দশ দালাই লামা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং রাজনৈতিক আশ্রয় লাভ করেন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৮
- পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।
- গ্রেস হপারের নেতৃত্বে কম্পিউটার নির্মাতা, ব্যবহারকারী ও বিশ্ববিদ্যালয়ের একটি দল কোবল নামে নতুন প্রোগ্রামিং ভাষা তৈরির আলোচনার জন্য মিলিত হয়।
- আমেরিকান রাষ্ট্র সংস্থা আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তির খসড়া তৈরি করে।
- এপ্রিল ৯ – প্রজেক্ট মার্কারি: নাসা মার্কারি সেভেন নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সাত নভোচারী নির্বাচনের ঘোষণা দেয়।
- এপ্রিল ২০ – নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।
- এপ্রিল ২৫ – গ্রেট লেকস ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্তকারী সেন্ট লরেন্স সিওয়ে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
মে
[সম্পাদনা]- মে ২ – ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা, বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
- মে ৪ – প্রথম বার্ষিক গ্র্যামি পুরস্কার অনুষ্ঠিত হয়।
- মে ১৬ – মাল্টার ভাল্লেত্তায় অবস্থিত ট্রাইটন ফোয়ারা প্রথমবারের মতো চালু করা হয়।
- মে ১৭ – কিউবায় ফিদেল কাস্ত্রো কর্তৃক প্রথম কৃষি সংস্কার আইন স্বাক্ষরিত হয়, যা কিউবা বিপ্লবের অন্যতম ভিত্তি ছিল।
- মে ১৯ – উত্তর ভিয়েতনামী সেনাবাহিনী গ্রুপ ৫৫৯ প্রতিষ্ঠা করে, যার দায়িত্ব ছিল দক্ষিণ ভিয়েতনামে সরবরাহ লাইন বজায় রাখা; এই পথই হো চি মিন ট্রেইল নামে পরিচিত।
- মে ২৯ – শার্ল দ্য গোল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
- মে ৩০ – নিউজিল্যান্ডের অকল্যান্ডের ওয়াইটেমাটা হারবারের উপর অকল্যান্ড হারবার ব্রিজ উদ্বোধন করা হয়।
জুন
[সম্পাদনা]- জুন ৫ – সিঙ্গাপুরের প্রথম সরকার শপথ গ্রহণ করে।
- জুন ৮
- মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।
- ইউএসএস বারবেরো ও মার্কিন যুক্তরাষ্ট্র ডাক পরিষেবা মিসাইল মেইলের মাধ্যমে ডাক সরবরাহের চেষ্টা চালায়।
- জুন ৯ – ইউএসএস জর্জ ওয়াশিংটন উদ্বোধন করা হয়, এটি প্রথম পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ।
- জুন ১৪ – পশ্চিম গোলার্ধের প্রথম দৈনিক পরিচালিত মনোরেল ব্যবস্থা ডিজনিল্যান্ড মনোরেল সিস্টেম আনাহেইম, ক্যালিফোর্নিয়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত হয়।
- জুন ২০ – কানাডার সেন্ট লরেন্স উপসাগরে এক বিরল জুন মাসের হারিকেন আঘাত হানে, ৩৫ জন নিহত হন।
- জুন ২৩ – দণ্ডিত ম্যানহাটন প্রকল্পের গুপ্তচর ক্লাউস ফুকস মাত্র নয় বছর কারাভোগের পর মুক্তি পান এবং ড্রেসডেন, পূর্ব জার্মানিতে চলে গিয়ে বৈজ্ঞানিক জীবন পুনরায় শুরু করেন।
- জুন ২৬
- উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজের জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।
- সুইডিশ মুষ্টিযোদ্ধা ইঙ্গেমার ইয়োহানসন ইয়াঙ্কি স্টেডিয়ামে আমেরিকান ফ্লয়েড প্যাটারসনকে পরাজিত করে হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন।
- জুন ৩০ – ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১০০ সুপার স্যাবার নিকটবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে বিধ্বস্ত হয়ে ১১ জন শিক্ষার্থী ও ৬ জন স্থানীয় বাসিন্দা নিহত হন।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ দেশগুলোর মধ্যে চুক্তির পর আন্তর্জাতিক গজ, অ্যাভোয়ারডুপোয়া পাউন্ড ও উদ্ভূত এককগুলোর নির্দিষ্ট মান গৃহীত হয়।
- জুলাই ৭ – শুক্র রেগুলাস নক্ষত্রকে আচ্ছাদিত করে, এই বিরল ঘটনা থেকে শুক্রের ব্যাস ও বায়ুমণ্ডলের গঠন নির্ণয় করা হয়।
- জুলাই ১৩ – বাংলা খাদ্য আন্দোলনের সূচনা হয়।
- জুলাই ২১
- মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।
- এলিজা জেরি "পাম্পসি" গ্রিন বোস্টন রেড সক্সের হয়ে খেলা প্রথম আফ্রিকান-আমেরিকান হন, দলটি সর্বশেষ একীভূত হয়।
- জুলাই ২৪ – মস্কোতে আমেরিকান জাতীয় প্রদর্শনীর উদ্বোধনীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ রান্নাঘর বিতর্কে অংশ নেন।
- জুলাই ২৭ – মার্কিন যুক্তরাষ্ট্রে বেসবলের তৃতীয় প্রধান লিগ হিসেবে কন্টিনেন্টাল লিগ ঘোষণা করা হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৩ – পর্তুগিজ গোপন পুলিশ পিআইডিই পর্তুগিজ গিনির বিসাউতে ধর্মঘটী শ্রমিকদের ওপর গুলি চালালে ৫০ জনের বেশি নিহত হন, যা পিজিগুইটি হত্যাকাণ্ড নামে পরিচিত।
- আগস্ট ৭ – এক্সপ্লোরার কর্মসূচির এক্সপ্লোরার ৬ কেপ ক্যানাভেরালের আটলান্টিক মিসাইল রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয়।
- আগস্ট ১১ – রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়।
- আগস্ট ১৪ – আমেরিকান ফুটবল লিগ প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।
- আগস্ট ১৫ – আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫১৪, একটি বোয়িং ৭০৭, নিউ ইয়র্কের ক্যালভার্টনে বিধ্বস্ত হয়, এতে পাঁচজন নিহত হন।
- আগস্ট ১৭ – হেবগেন হ্রদ ভূমিকম্পে মন্টানার হেবগেন হ্রদের কাছে কোয়েক হ্রদ সৃষ্টি হয়।
- আগস্ট ২১ – হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।
- আগস্ট ৩০ – দক্ষিণ ভিয়েতনামের বিরোধী নেতা ফান কুয়াং ডান জাতীয় পরিষদে নির্বাচিত হন, যদিও প্রেসিডেন্ট এনগো দিনহ দিয়েমের প্রার্থীকে ভোট দিতে সৈন্যদের বাসে করে আনা হয়েছিল।
- আগস্ট ৩১
- কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।
- দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি এনগো দিনহ দিয়েমের ভাই ও প্রধান উপদেষ্টা এনগো দিনহ নু কর্তৃক প্রেরিত একটি পার্সেল বোমা কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুককে হত্যা করতে ব্যর্থ হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ১২
- সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
- যুক্তরাষ্ট্রে প্রথম নিয়মিত রঙিন টেলিভিশন অনুষ্ঠান বোনানজা সম্প্রচার শুরু হয়।
- সেপ্টেম্বর ১৩ – চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।
- সেপ্টেম্বর ১৪ – প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
- সেপ্টেম্বর ১৫
- দূরদর্শন (সংক্ষেপে ডিডি) ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
- নিকিতা ক্রুশ্চেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
- সেপ্টেম্বর ১৬ – প্রথম সফল ফটোকপিয়ার জেরক্স ৯১৪ নিউ ইয়র্ক সিটি থেকে সরাসরি টেলিভিশনে প্রদর্শনীর মাধ্যমে চালু করা হয়।
- সেপ্টেম্বর ২৪ – টিএআই ফ্লাইট ৩০৭ ফ্রান্সের বর্দোর বর্দো–মেরিনিয়াক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ৫৫ জন নিহত হন।
- সেপ্টেম্বর ২৫ – সিলনের প্রধানমন্ত্রী এস. ডব্লিউ. আর. ডি. বন্দরনায়েকে বৌদ্ধ ভিক্ষু তালদুয়ে সোমারামার গুলিতে গুরুতর আহত হন এবং পরদিন মারা যান।
- সেপ্টেম্বর ২৬ – জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
- সেপ্টেম্বর ২৭ – টাইফুন ভেরার আঘাতে জাপানে প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়।
- সেপ্টেম্বর ২৯ – টেক্সাসের বাফেলোতে ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ ফ্লাইট ৫৪২ বিধ্বস্ত হয়ে ৩৪ জন নিহত হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৪ – সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
- অক্টোবর ৭ – সোভিয়েত মহাকাশযান লুনা ৩ চাঁদের দূরবর্তী পৃষ্ঠের প্রথম ছবি প্রেরণ করে।
- অক্টোবর ১০ – আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
- অক্টোবর ১২ – পেরুতে আমেরিকান পপুলার রেভল্যুশনারি অ্যালায়েন্সের জাতীয় কংগ্রেসে বামপন্থী উগ্রপন্থীদের একটি দলকে দল থেকে বহিষ্কার করা হয়, যারা পরে এপিআরএ রেবেলদে গঠন করে।
- অক্টোবর ২১
- নিউ ইয়র্ক সিটিতে সলোমন আর. গুগেনহাইম জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার মার্কিন সেনাবাহিনীর মহাকাশ-সম্পর্কিত সমস্ত কার্যক্রম নাসায় স্থানান্তরের অনুমোদন দেন।
- অক্টোবর ২৩
- অক্টোবর ২৬ – ২৬ অক্টোবর পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন।
- অক্টোবর ৩০ – ভার্জিনিয়ার শার্লটসভিল-অ্যালবেমার্ল বিমানবন্দরে অবতরণের সময় পিডমন্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩৪৯ বিধ্বস্ত হয়ে ২৭ জনের মধ্যে ২৬ জন নিহত হন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ২
- কুইজ শো কেলেঙ্কারিতে টোয়েন্টি-ওয়ান প্রতিযোগী চার্লস ভ্যান ডোরেন মার্কিন কংগ্রেসের কমিটির কাছে স্বীকার করেন যে তাকে আগে থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছিল।
- যুক্তরাজ্যের প্রথম আন্তঃনগর মোটরওয়ে এম১ মোটরওয়ের প্রথম অংশ, এম১০ ও এম৪৫ সহ খুলে দেওয়া হয়।
- নভেম্বর ১৫ – কানসাসের হলকম্বের কাছে ক্লাটার পরিবারের চার সদস্যকে পেরি স্মিথ ও রিচার্ড হিকক হত্যা করে, যা পরে ট্রুম্যান ক্যাপোট তার ইন কোল্ড ব্লাড গ্রন্থে লিপিবদ্ধ করেন।
- নভেম্বর ১৬
- ন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৯৬৭ মেক্সিকো উপসাগরের উপর বিস্ফোরিত হয়ে ৪২ জন আরোহী নিহত হন।
- এরোফ্লট ফ্লাইট ৩১৫ লভিভ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৪০ জন নিহত হন।
- নভেম্বর ২০ – জাতিসংঘ কর্তৃক শিশু অধিকার ঘোষণা গৃহীত হয়।
- নভেম্বর ২১ – রক অ্যান্ড রোল শব্দটি জনপ্রিয়কারী মার্কিন ডিস্ক জকি অ্যালান ফ্রিড পেওলা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত হন।
- নভেম্বর ২৩ – ফ্রান্সের রাষ্ট্রপতি শার্ল দ্য গল স্ট্রাসবুর্গে এক ভাষণে "আটলান্টিক থেকে উরাল পর্যন্ত ইউরোপ" এর রূপকল্প ঘোষণা করেন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১
- অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
- একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশুন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
- ডিসেম্বর ৩ – সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বায়ত্তশাসিত হওয়ার ছয় মাস পর বর্তমান সিঙ্গাপুরের পতাকা গৃহীত হয়।
- ডিসেম্বর ৪ – সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- ডিসেম্বর ১৩ – আর্চবিশপ তৃতীয় মাকারিওস প্রথম সাইপ্রাসের রাষ্ট্রপতি হন।
- ডিসেম্বর ৩০ – চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ৩১ – একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]- ১৭ এপ্রিল - শন বিন, ইংরেজ অভিনেতা।
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]- ২৯ জুলাই - সঞ্জয় দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ২৪ নভেম্বর - খিজির আহমেদ চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক
মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]- ২১ জানুয়ারি - সেসিল বি. ডামিল, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (জ. ১৮৮১)
এপ্রিল-জুন
[সম্পাদনা]- ১৯৫৯ - আকরাম হোসেন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]- ৬ সেপ্টেম্বর - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (জ. ১৮৭৭)
অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ৩০ ডিসেম্বর - আব্বাসউদ্দিন, বাঙালি লোকসঙ্গীত গায়ক।
| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |