১৯৪৮
অবয়ব
| ১৯৪৮ : জানুয়ারি · ফেব্রুয়ারি · মার্চ · এপ্রিল · মে · জুন · জুলাই · আগস্ট · সেপ্টেম্বর · অক্টোবর · নভেম্বর · ডিসেম্বর |
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৪৮ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৪৮ MCMXLVIII |
| আব উর্বে কন্দিতা | ২৭০১ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৯৭ ԹՎ ՌՅՂԷ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৯৮ |
| বাহাই বর্ষপঞ্জি | ১০৪–১০৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৫৪–১৩৫৫ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৯৮ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৯২ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩১০ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৫৬–৭৪৫৭ |
| চীনা বর্ষপঞ্জি | 丁亥年 (আগুনের শূকর) ৪৬৪৪ বা ৪৫৮৪ — থেকে — 戊子年 (পৃথিবীর ইঁদুর) ৪৬৪৫ বা ৪৫৮৫ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৬৪–১৬৬৫ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১১৪ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৪০–১৯৪১ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭০৮–৫৭০৯ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০০৪–২০০৫ |
| - শকা সংবৎ | ১৮৬৯–১৮৭০ |
| - কলি যুগ | ৫০৪৮–৫০৪৯ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৪৮ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৪৮–৯৪৯ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩২৬–১৩২৭ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৬৭–১৩৬৮ |
| জুশ বর্ষপঞ্জি | ৩৭ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৮১ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৩৭ 民國৩৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৯১ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৪৮ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৪৮ সাল ছিল অধিবর্ষ এবং এই বছরের প্রথম দিনটি ছিল বৃহস্পতিবার।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১ – ব্রিটিশ রেল নেটওয়ার্ক জাতীয়করণ করে "ব্রিটিশ রেল" গঠিত হয়।
- জানুয়ারি ৪
- পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
- সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
- জানুয়ারি ৫ – সেমিরামিস হোটেলে বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হন।
- জানুয়ারি ৭ – কেন্টাকি এয়ার ন্যাশনাল গার্ডের পাইলট টমাস ম্যান্টেল একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর (ইউএফও) পিছু নিতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান।
- জানুয়ারি ১০ – জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বমানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়।
- জানুয়ারি ১৭ – নেদারল্যান্ডস ও ইন্দোনেশিয়ার মধ্যে রেনভিল চুক্তি অনুমোদিত হয়।
- জানুয়ারি ২০ – মোহনদাস করমচাঁদ গান্ধী প্রাণে বেঁচে যান এবং হত্যার চেষ্টাও হয়।
- জানুয়ারি ২১ – কুইবেকের পতাকা গৃহীত হয় এবং প্রথমবার কুইবেক জাতীয় পরিষদের উপর উত্তোলন করা হয়।
- জানুয়ারি ২৩ – ডাঃ বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
- জানুয়ারি ২৫ – সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
- জানুয়ারি ৩০
- ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজের টিউডর IV স্টার টাইগার বারমুডা ট্রায়াঙ্গেলের উপর নিখোঁজ হয়।
- ভারতের জাতীর জনক মোহনদাস করমচাঁদ গান্ধী প্রার্থনাসভায় যাবার সময় এক আততায়ী নাথুরাম গডসের গুলিতে মৃত্যুবরণ করেন।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৪ – সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়।
- ফেব্রুয়ারি ১৭ – ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা করা হয়, আল-ওয়াজিরি অভ্যুত্থানে ক্ষমতাসীন হামিদউদ্দিন রাজবংশ সাময়িকভাবে উৎখাত হয়।
- ফেব্রুয়ারি ১৯ – কলকাতায় স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াইরত দক্ষিণ-পূর্ব এশিয়ার যুব ও ছাত্রদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ২১ – নাসকার প্রতিষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ২৩ – ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়।
- ফেব্রুয়ারি ২৪ – লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।
- ফেব্রুয়ারি ২৫ – ক্লেমেন্ট গটওয়াল্ডের নেতৃত্বে চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি প্রাগে অভ্যুত্থানের মাধ্যমে তৃতীয় চেকোস্লোভাক প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে।
- ফেব্রুয়ারি ২৮
মার্চ
[সম্পাদনা]- মার্চ ২ – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।
- মার্চ ১১ – পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।
- মার্চ ১৫ – পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।
- মার্চ ১৭ – ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
- মার্চ ১৮ – টিটো-স্টালিন বিভেদের প্রথম লক্ষণ হিসেবে সোভিয়েত উপদেষ্টারা যুগোস্লাভিয়া ত্যাগ করেন।
- মার্চ ১৯ – পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
- মার্চ ২০ – মিউজিশিয়ান্স ইউনিয়ন-এর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র-এ ইউজিন অরম্যান্ডি ও আর্তুরো তোসকানিনির পরিচালনায় সিবিএস ও এনবিসিতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম টেলিভিশন সম্প্রচার হয়।
- মার্চ ২১ – রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।
- মার্চ ২৪ – ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।
- মার্চ ২৫ – প্রথম সফল টর্নেডো পূর্বাভাসে বলা হয় যে ওকলাহোমার টিঙ্কার বিমান ঘাঁটিতে টর্নেডো আঘাত হানবে।
- মার্চ ২৬ – পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১
- ডয়চে মার্ক চালুর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট বাহিনী বার্লিন অবরোধ শুরু করে।
- ফ্যারো দ্বীপপুঞ্জ ডেনমার্ক থেকে স্বায়ত্তশাসন লাভ করে।
- এপ্রিল ৩
- স্নায়ুযুদ্ধ: মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান ১৬টি দেশের জন্য ৫ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করে মার্শাল পরিকল্পনা স্বাক্ষর করেন।
- দক্ষিণ কোরিয়ার জেজু প্রদেশে জেজু বিদ্রোহ নামে পরিচিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের সময় শুরু হয়।
- এপ্রিল ৬
- ফিনো-সোভিয়েত চুক্তি মস্কোতে স্বাক্ষরিত হয়।
- জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।
- এপ্রিল ৭ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ৯
- বায়তুল মোকাদ্দাসারের পশ্চিমাঞ্চলে অবস্থিত দিরইয়াসিন গ্রামে ইহুদীবাদী ইসরাইলীরা ব্যাপক গণহত্যা চালায়।
- হোর্হে এলিয়েসার গাইতানের হত্যাকাণ্ড বোগোতায় সহিংস দাঙ্গা (বোগোতাজো) উস্কে দেয় এবং কলম্বিয়ায় পরবর্তী দশ বছরের সহিংসতা লা ভায়োলেন্সিয়া শুরু করে।
- এপ্রিল ১৩
- ভুবনেশ্বরকে ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।
- একটি অতর্কিত হামলায় শেখ জাররাহে হাদাসা হাসপাতালের ৭৮ জন ইহুদি চিকিৎসক, নার্স ও শিক্ষার্থী এবং একজন ব্রিটিশ সৈন্য নিহত হন, যা হাদাসা মেডিকেল কনভয় গণহত্যা নামে পরিচিত।
- এপ্রিল ১৬
- সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন।
- ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা গঠিত হয়।
- এপ্রিল ১৯ – মায়ানমার, জাতিসংঘে যোগদান করে।
- এপ্রিল ২১ – কাশ্মীর সংঘাত সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৭ গৃহীত হয়।
- এপ্রিল ২২ – অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরায়েল ফিলিস্তিনের উত্তর পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায়।
- এপ্রিল ২৮ – ইগর স্ট্রাভিনস্কি নিউ ইয়র্ক সিটি সেন্টারে তার আমেরিকান ব্যালে অর্ফিয়াস-এর প্রিমিয়ার পরিচালনা করেন।
- এপ্রিল ৩০ – কলম্বিয়ার বোগোটায় আমেরিকান রাষ্ট্র সংস্থা প্রতিষ্ঠিত হয়।
মে
[সম্পাদনা]- মে ১ – গণতান্ত্রিক কোরিয়া প্রজাতন্ত্র (উত্তর কোরিয়া) প্রতিষ্ঠিত হয়, এবং দ্বিতীয় কিম-সাং নেতা হিসেবে নির্বাচিত হন।
- মে ৩ – মার্কিন সুপ্রিম কোর্ট শেলি বনাম ক্রেমার মামলায় রায় দেয় যে কৃষ্ণাঙ্গ ও অন্যান্য সংখ্যালঘুদের কাছে স্থাবর সম্পত্তি বিক্রি নিষিদ্ধকারী চুক্তিগুলো আইনত অপ্রয়োগযোগ্য।
- মে ৭
- জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।
- হেগ কংগ্রেসের সময় ইউরোপ পরিষদ প্রতিষ্ঠিত হয়।
- মে ৮ – কলকাতায় রবীন্দ্র সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান দক্ষিণীর প্রতিষ্ঠা হয়।
- মে ৯ – চেকোস্লোভাকিয়ার নবম-মে সংবিধান কার্যকর হয়।
- মে ১৩ – আরব–ইসরায়েল যুদ্ধ: ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার একদিন আগে কফার এটজিওন গণহত্যা সংঘটিত হয়।
- মে ১৪ – সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
- মে ১৫ – ব্রিটিশ ম্যান্ডেট ফিলিস্তিনের মেয়াদ শেষে মিশর, ট্রান্সজর্ডান, লেবানন, সিরিয়া, ইরাক ও সৌদি আরব ইসরায়েল আক্রমণ করে, যার মাধ্যমে ১৯৪৮ আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়।
- মে ১৮ – চীন প্রজাতন্ত্রের প্রথম লেজিসলেটিভ ইউয়ান নানকিংয়ে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু করে।
- মে ২০ – চিয়াং কাই-শেক ১৯৪৮ সালের চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন এবং নানচিংয়ে চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- মে ২২ – ফিনল্যান্ড-এর রাষ্ট্রপতি জে. কে. পাসিকিভি স্বরাষ্ট্রমন্ত্রী ইউরিয়ো লেইনোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
- মে ২৩ – মার্কিন কনসাল-জেনারেল থমাস সি. ওয়াসন জেরুজালেমে নিহত হন।
- মে ২৪ – আরব-ইসরায়েল যুদ্ধ: মিশর ইসরায়েলি কিবুতজ ইয়াদ মর্দেচাই দখল করে।
- মে ২৬
- মার্কিন কংগ্রেস পাবলিক ল ৮০-৫৫৭ পাস করে, যা স্থায়ীভাবে সিভিল এয়ার প্যাট্রোলকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সহায়ক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করে।
- দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।
- মে ২৮ – ড্যানিয়েল ফ্রাঁসোয়া মালান দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি পরবর্তীতে বর্ণবাদ নীতি কার্যকর করেন।
- মে ২৯ – আরব-ইসরায়েলি যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘের পরিচালিত প্রথম শান্তিরক্ষা মিশন জাতিসংঘ ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়।
- মে ৩০ – কলাম্বিয়া নদীর বাঁধ ভেঙে ভ্যানপোর্ট, ওরেগন শহর ধ্বংস হয়ে যায়, ১৫ জন নিহত হন।
জুন
[সম্পাদনা]- জুন ৭
- উজদা ও জেরাদায় ইহুদি-বিরোধী দাঙ্গা সংঘটিত হয়।
- এডভার্ড বেনেস চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন, নবম মে সংবিধানে স্বাক্ষর করতে অস্বীকার করে, ফলে দেশটি একটি কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয়।
- জুন ৮ – ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।
- জুন ৯ – ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক আর্কাইভ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
- জুন ১৬ – মালয়ান কমিউনিস্ট পার্টির সদস্যরা সুঙ্গাই সিপুতে তিনজন ব্রিটিশ বাগান ব্যবস্থাপককে হত্যা করে; এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ মালয় জরুরি অবস্থা ঘোষণা করে।
- জুন ১৭ – ইউনাইটেড এয়ার লাইন্স ফ্লাইট ৬২৪, একটি ডগলাস ডিসি-৬, মাউন্ট কারমেল, পেনসিলভানিয়ার কাছে বিধ্বস্ত হয়, এতে ৪৩ জন নিহত হন।
- জুন ১৮
- কলাম্বিয়া রেকর্ডস নিউ ইয়র্ক সিটির ওয়ালডর্ফ-অ্যাস্টোরিয়া হোটেলে লং-প্লেয়িং রেকর্ড অ্যালবাম প্রদর্শন করে।
- ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে ২১ জুন থেকে পশ্চিম জার্মানি ও পশ্চিম বার্লিনে ডয়চে মার্ক চালু হবে।
- জুন ২০ – পশ্চিম মিত্র-অধিকৃত জার্মানিতে মুদ্রা সংস্কার কার্যকর হয় এবং ডয়চে মার্ক চালু হয়।
- জুন ২১ – স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী।
- জুন ২২
- এম্পায়ার উইন্ডরাশ জাহাজ ৮০২ জন ওয়েস্ট ইন্ডিয়ান অভিবাসীকে টিলবারিতে নিয়ে আসে, যা যুক্তরাজ্যে আধুনিক অভিবাসনের সূচনা করে।
- রাজা ষষ্ঠ জর্জ আনুষ্ঠানিকভাবে ভারতের সম্রাট উপাধি ত্যাগ করেন।
- জুন ২৪ – সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
- জুন ২৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস বাস্তুচ্যুত ব্যক্তি আইন পাস করে, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শরণার্থীরা কোটার বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পায়।
- জুন ২৬
- পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।
- উইলিয়াম শকলি গ্রোন-জাংশন ট্রানজিস্টরের মূল পেটেন্ট দাখিল করেন, যা প্রথম বাইপোলার জাংশন ট্রানজিস্টর।
- জুন ২৮ – স্নায়ুযুদ্ধ: টিটো-স্টালিন বিভক্তির ফলে যুগোস্লাভিয়ার কমিউনিস্ট লীগ কমিনফর্ম থেকে বহিষ্কৃত হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – মুহাম্মদ আলী জিন্নাহ (কায়েদ-ই-আজম) পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান উদ্বোধন করেন।
- জুলাই ৫ – ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
- জুলাই ৭ – বিশেষ আইন বলে স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প 'দামোদর ভ্যালি কর্পোরেশন' (সংক্ষেপে ডিভিসি) স্থাপিত হয়।
- জুলাই ৮ – আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।
- জুলাই ৯ – এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।
- জুলাই ১০ – গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- জুলাই ১২ – ইসরায়েলের প্রধানমন্ত্রী দাভিদ বেন-গুরিয়ন লোদ ও রামলা শহর থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নির্দেশ দেন।
- জুলাই ১৪
- জুলাই ১৫ – দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) প্রতিষ্ঠা।
- জুলাই ১৬
- জুলাই ২২ – নেদারল্যান্ডসের রানি উইলহেলমি পদচ্যুত হন।
- জুলাই ২৫ – পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।
- জুলাই ২৬ – মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান নির্বাহী আদেশ ৯৯৮১ স্বাক্ষর করে মার্কিন সামরিক বাহিনীতে বর্ণবৈষম্য বিলোপ করেন।
- জুলাই ২৯ – অলিম্পিক গেমস: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১২ বছর বিরতির পর চতুর্দশ অলিম্পিয়াড লন্ডনে শুরু হয়।
- জুলাই ৩০ – লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
- জুলাই ৩১
- ডাঃ বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় মাত্র কয়েকটি বাস নিয়ে যাত্রী পরিবহণ সংস্থা কাজ শুরু করে। পরবর্তীতে ১৯৬১ সালের ১৫ জুন সংস্থাটির নামকরণ হয় কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
- নিউ ইয়র্কের আইডলওয়াইল্ড ফিল্ডে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দর (পরবর্তীতে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
- যুদ্ধ-পরবর্তী পরীক্ষায় দুটি পারমাণবিক বোমার আঘাত সহ্য করার পর ইউএসএস নেভাদা আকাশ থেকে নিক্ষিপ্ত টর্পেডোতে ডুবে যায়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৩ – হুইটেকার চেম্বার্স অ্যালজার হিসকে সোভিয়েত ইউনিয়নের হয়ে গুপ্তচরবৃত্তি ও সাম্যবাদী হওয়ার অভিযোগ করেন।
- আগস্ট ১০ – ক্যান্ডিড ক্যামেরা রেডিওতে এক বছর দ্য ক্যান্ডিড মাইক্রোফোন হিসেবে প্রচারের পর টেলিভিশনে আত্মপ্রকাশ করে।
- আগস্ট ১২ – খোদাই খিদমতগার আন্দোলনের ১৫ থেকে ১৫০ জন নিরস্ত্র সদস্য বাবরায় পাকিস্তানি পুলিশের গুলিতে নিহত হন।
- আগস্ট ১৪ – আইডাহো ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড গেমের বিভার ড্রপ নামক কর্মসূচিতে উত্তর-পশ্চিম আইডাহো থেকে মধ্য আইডাহোর চেম্বারলেইন বেসিনে বিভারদের বিমানে করে নিয়ে প্যারাশুটে ফেলা হয়।
- আগস্ট ১৫ – কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
- আগস্ট ২০ – নিউ ইয়র্কে সোভিয়েত কনসাল জেনারেল জ্যাকব এম. লোমাকিনকে কাসেনকিনা মামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বহিষ্কার করে।
- আগস্ট ২৩ – ৪৪টি দেশের ১৪৭টি গির্জা নিয়ে বিশ্ব গির্জা পরিষদ গঠিত হয়।
- আগস্ট ২৫ – হাউস আন-আমেরিকান অ্যাক্টিভিটিজ কমিটি প্রথম টেলিভিশনে সম্প্রচারিত শুনানি করে, হুইটেকার চেম্বার্স ও অ্যালজার হিস মুখোমুখি হন।
- আগস্ট ২৯ – নর্থওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইট ৪২১ ফাউন্টেন সিটি, উইসকনসিনে বিধ্বস্ত হয়, ৩৭ জন নিহত হন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৪ – নেদারল্যান্ডসের রানি উইলহেলমিনা স্বাস্থ্যগত কারণে সিংহাসন ত্যাগ করেন।
- সেপ্টেম্বর ৫ – ফ্রান্সে রোবের শুমান মন্ত্রী পরিষদের সভাপতি হন এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী প্রধান চুক্তিগুলোর ফরাসি আলোচক হন।
- সেপ্টেম্বর ৮ – সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি কর্তৃক দেশের প্রথম সংবিধান পাসের মাধ্যমে উত্তর কোরিয়ার পতাকা গৃহীত হয়।
- সেপ্টেম্বর ৯
- পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- কিম ইল-সাং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, যা দেশটির জাতীয় ছুটি হিসেবে পালিত হয়।
- সেপ্টেম্বর ১১ – নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।
- সেপ্টেম্বর ১২ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
- সেপ্টেম্বর ১৩ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
- সেপ্টেম্বর ১৪ – অপারেশন পোলোর অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী ঔরঙ্গাবাদ দখল করে।
- সেপ্টেম্বর ১৫
- ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলোর অংশ হিসেবে জালনা, লাতুর, মোমিনাবাদ, সূর্যপেট ও নারকেটপল্লি শহর দখল করে।
- এফ-৮৬ স্যাবর ঘণ্টায় ৬৭১ মাইল বেগে বিশ্ব বিমানের গতি রেকর্ড স্থাপন করে।
- সেপ্টেম্বর ১৭
- আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্থতাকারী কাউন্ট ফোলকে বার্নাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
- হায়দ্রাবাদের নিজাম তার সার্বভৌমত্ব ত্যাগ করে হায়দ্রাবাদ রাজ্য ভারতীয় ইউনিয়নে যোগদান করেন।
- সেপ্টেম্বর ১৮
- অপারেশন পোলো সমাপ্ত হয়, যখন ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ রাজ্যের সেনাবাহিনীর আত্মসমর্পণ গ্রহণ করে।
- মেইনের মার্গারেট চেজ স্মিথ অন্য কোনো সিনেটরের মেয়াদ পূরণ না করেই সরাসরি নির্বাচিত প্রথম নারী মার্কিন সিনেটর হন।
- সেপ্টেম্বর ২২
- গেইল হ্যালভোরসেন বার্লিন এয়ারলিফটের অংশ হিসেবে শিশুদের জন্য ক্যান্ডি প্যারাশুটে ফেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
- আরব লীগ কর্তৃক সর্ব-ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠিত হয়।
- সেপ্টেম্বর ২৪ – হোন্ডা মোটর কোম্পানির প্রতিষ্ঠা।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১৭ – আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
- অক্টোবর ১৯ – উত্তর ক্যারোলাইনা রাজ্য কর্তৃক প্রদত্ত তিনজন মার্কিন রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ রালিতে উৎসর্গ করা হয়।
- অক্টোবর ২০ – একটি কেএলএম লকহিড এল-০৪৯ কনস্টেলেশন গ্লাসগো প্রেস্টউইক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৪০ জন নিহত হন।
- অক্টোবর ২৭ – ডোনোরা, পেনসিলভানিয়ায় মারাত্মক ধোঁয়াশা বিপর্যয় শুরু হয়, যাতে ২০ জন নিহত ও হাজার হাজার মানুষ অসুস্থ হয়।
- অক্টোবর ২৮
- ডিডিটির কীটনাশক বৈশিষ্ট্য আবিষ্কারের জন্য পল হারমান মুলারকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- ডোনোরা, পেনসিলভানিয়ায় পরিবেশগত বিপর্যয় ঘটে।
- অক্টোবর ২৯ – সাফসাফ গণহত্যা: ইসরায়েলি সৈন্যরা গালিলির ফিলিস্তিনি গ্রাম সাফসাফ দখল করে এবং ৫২ থেকে ৬৪ জন গ্রামবাসীকে হত্যা করে।
- অক্টোবর ৩০ – মাল্টার গোজো চ্যানেলে কালা উপকূলে যাত্রী বোঝাই লুৎসু মাছ ধরার নৌকা ডুবে ২৭ জনের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – প্রথম আথেনাগোরাস, কনস্টান্টিনোপলের ইকুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন।
- নভেম্বর ১২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী: টোকিওতে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট জাপানের সাতজন সামরিক ও সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়, যার মধ্যে জেনারেল হিদেকি তোজো ছিলেন।
- নভেম্বর ১৮ – ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১ – ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
- ডিসেম্বর ২ – ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।
- ডিসেম্বর ৪ – চীনা গৃহযুদ্ধ: হুয়াংপু নদীতে জাতীয়তাবাদী শরণার্থী বহনকারী এসএস কিয়াংয়া বিস্ফোরিত হয়।
- ডিসেম্বর ৯ – গণহত্যা কনভেনশন গৃহীত হয়।
- ডিসেম্বর ১০ – জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।
- ডিসেম্বর ১১ – আরব-ইসরায়েল যুদ্ধ: জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব ১৯৪ পাস করে এবং সংঘাত মধ্যস্থতার জন্য একটি সমঝোতা কমিশন গঠন করে।
- ডিসেম্বর ১৪ – থমাস টি. গোল্ডস্মিথ জুনিয়র ও এস্টল রে ম্যান তাদের ক্যাথোড-রে টিউব বিনোদন যন্ত্রের জন্য পেটেন্ট লাভ করেন, যা প্রাচীনতম পরিচিত ইন্টারেক্টিভ ইলেকট্রনিক গেম।
- ডিসেম্বর ১৭ – ফিনীয় নিরাপত্তা পুলিশ প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল পূর্বসূরি রাষ্ট্রীয় পুলিশ থেকে কমিউনিস্ট নেতৃত্বকে অপসারণ করা।
- ডিসেম্বর ২০ – ইন্দোনেশিয়ার জাতীয় বিপ্লব: ওলন্দাজ সেনাবাহিনী নবগঠিত ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের অস্থায়ী রাজধানী যোগজাকার্তা দখল করে।
- ডিসেম্বর ২২ – সজাফরুদ্দিন প্রবিরানেগারা পশ্চিম সুমাত্রায় ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের জরুরি সরকার প্রতিষ্ঠা করেন।
- ডিসেম্বর ২৩ – আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট কর্তৃক যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত সাতজন জাপানি সামরিক ও রাজনৈতিক নেতাকে টোকিওর সুগামো কারাগারে মিত্রবাহিনী মৃত্যুদণ্ড কার্যকর করে।
- ডিসেম্বর ২৬
- হাঙ্গেরিতে কার্ডিনাল ইয়োজেফ মিন্ডসেন্টিকে গ্রেপ্তার করা হয়।
- শেষ সোভিয়েত সৈন্যরা উত্তর কোরিয়া থেকে প্রত্যাহার করা হয়।
- ডিসেম্বর ২৮ – ডিসি-৩ বিমান এনসি১৬০০২ মায়ামির ৫০ মাইল দক্ষিণে নিখোঁজ হয়।
- ডিসেম্বর ৩১ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]
- ২ জানুয়ারি
- মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।
- জুডিথ মিলার, মার্কিন সাংবাদিক।
- জয়েস ওয়াডলার, মার্কিন জীবনী বা স্মৃতিকথা লেখক।
- ডেবোরা ওয়াটলিং, ব্রিটিশ অভিনেত্রী।
- ৫ জানুয়ারি
- ওয়ালি ফোরম্যান, অস্ট্রেলীয় মিডিয়া আইকন।
- টেড ল্যাঙ্গে, মার্কিন অভিনেতা ও পরিচালক।
- ৭ জানুয়ারি
- কেন্নি লগ্গিনস, মার্কিন রক গায়ক।
- ইচিরু মিজুকি, জাপানি কণ্ঠাভিনেতা।
- ১০ জানুয়ারি
- ডোনাল্ড ফাগেন, মার্কিন রক কিবোর্ডবাদক।
- তেরেসা গ্রাভেস, আমেরিকান কৌতুকাভিনেত্রী।
- মিস্চা মায়স্ক্য়, লাটভিয়ান বাদ্যযন্ত্রবাদক।
- উইলিয়াম স্যানডারসন, মার্কিন কৌতুকাভিনেতা।
এপ্রিল
[সম্পাদনা]- ২ এপ্রিল - মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। (মৃ. ২০২০)
- ২৯ এপ্রিল - আইনুন নিশাত, বাংলাদেশি ইমেরিটাস অধ্যাপক, পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।
জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]- ১ জুলাই - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ২০ সেপ্টেম্বর - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
নভেম্বর
[সম্পাদনা]- ১৩ নভেম্বর - হুমায়ূন আহমেদ, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
ডিসেম্বর
[সম্পাদনা]- ৩১ ডিসেম্বর - হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক।
মৃত্যু
[সম্পাদনা]- ৩০ জানুয়ারি - মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। (জ. ১৮৬৯)
- ১১ সেপ্টেম্বর - মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা। (জ. ১৮৭৬)
- ৭ জুন - লুই ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত। (জ. ১৮৬৪)
নোবেল পুরস্কার
[সম্পাদনা]- পদার্থবিদ্যা - প্যাট্রিক ব্ল্যাকেট
- রসায়নবিদ্যা - আর্নে টিসেলিয়ুস
- চিকিৎসা - পাউল হারম্যান ম্যুলার
- সাহিত্য - টি এস এলিয়ট
- শান্তি - পুরস্কার দেওয়া হয়নি