মোহাম্মদ নইমুদ্দীন
মৌলভী মোহাম্মদ নইমুদ্দীন | |
|---|---|
| জন্ম | ২৯ সেপ্টেম্বর ১৮৩২ |
| মৃত্যু | ২৩ নভেম্বর ১৯০৮ |
| জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
| নাগরিকত্ব | |
| পেশা | সমাজসেবা |
মৌলভী মোহাম্মদ নইমুদ্দীন (১৮৩২ - ১৯০৭[১] / ১৯১৬[২]) ঊনবিংশ শতাব্দীর পূর্ব বাংলার একজন প্রখ্যাত আলেম, ধর্মপ্রচারক, লেখক ও সাংবাদিক। তিনি বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম প্রাচীন সাময়িক পত্র “আখবারে এসলামীয়া” পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।[৩]। [২]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]মৌলভী নইমুদ্দীন ১৮৩২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানঃ বাংলাদেশ) টাঙ্গাইল জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।[১] উনার গ্রামের নাম সুরুজ ডাকঘর গোসাই জোয়াইর ইউনিয়ন ঘারিন্দা৷ সুরুজ টাংগাইল শহর থেকে আনুমানিক ৫ কি.মি. পূর্বে অবস্থিত৷
শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি পাবনার দুলাই মাদ্রাসা ও ঢাকায় ইসলামি ধর্মশাস্ত্রে পড়াশোনা করার পর মুর্শিদাবাদ, বিহার, এলাহাবাদ, আগ্রা, দিল্লি প্রভৃতি স্থানের ধর্মবেত্তাদের নিকট ধর্মতত্ত্ব পাঠ করেন এবং ধর্মীয় জ্ঞানে বিশেষ ব্যুৎপত্তি লাভ করায় ‘আলেম-উদ-দহর’ উপাধিতে ভূষিত হন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]রচনাবলী
[সম্পাদনা]তিনি বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম প্রাচীন সাময়িক পত্র “আখবারে এসলামীয়া” পত্রিকাটি সম্পাদনা করতেন।[৩] এছাড়াও তিনি বাংলায় কোরআন শরীফ অনুবাদ করার প্রচেষ্টারত ছিলেন।[২][৪]
নঈমউদ্দীন প্রায় ৩০টি ধর্মভিত্তিক গ্রন্থ রচনা করেন। তার অনূদিত কুরআনের প্রথম খণ্ড ১৮৯১ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়।[৫] ১৮৯২ থেকে ১৯০৮ সাল পর্যন্ত ৯ পারায় কুরআনের বাংলা অনুবাদ প্রকাশ করেন। ১৮৯২ সালে চার খণ্ডে ‘ফতোয়া-এ-আলমগীর’ গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ করেন।[৬] ১৮৮৩ সালে মাহমুদীয়া প্রেস থেকে ‘আখবার-এ-ইসলামিয়া’ নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন।[৬] এ দুটি কাজে তাকে পৃষ্ঠপোষকতা করেন করটিয়ার জমিদার হাফিজ মোহাম্মদ খান পন্নী।[৬] তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- কালেমাতল কোফর (১৮৯৭)
- এছাবাতে আখের জ্জোহর (১৮৯৭)
- আদেল্লায়ে হানিফিয়া (১৮৯৭)
- এনসাফ (১৮৯২)
- রফা-এদায়েন (১৮৯৬)
- মায়াদানুল ওলুম
- ইউসুফ সুরার সুবিস্তৃর্ণ তফসির
- সেরাতল মস্তাকিম
- সেরাতল মস্তাকিম (নব পর্যায়)
- ধর্মের লাঠি
- বেতের
- তারাবিহ
- জোব্দাতুল মাসায়েল (১৮৭৩)
- ফতোয়ায়ে আলমগীরী
- ছহী শাহ আলমের কিচ্ছা
- ছহী আলমগীরের কিচ্ছা
- ছহী নূরজাহান বেগমের কিচ্ছা
- ছহী আলাউদ্দীনের কিচ্ছা
- ছহী হোসেন শাহের কিচ্ছা
- গোকাণ্ড
মৃত্যু
[সম্পাদনা]নঈমুদ্দীন ১৯০৭ সালে মতভেদে ১৯১৬ সালে মৃত্যুবরণ করেন।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 ওয়াকিল আহমদ (জানুয়ারি ২০০৩)। "নইমুদ্দীন, মোহাম্মদ"। সিরাজুল ইসলাম (সম্পাদক)। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
{{বই উদ্ধৃতি}}: ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - 1 2 3 "বাংলায় কুরআনের প্রথম অনুবাদক"। দৈনিক নয়া দিগন্ত অনলাইন। ১৬ মার্চ ২০১৭। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "নদি" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 ওয়াকিল আহমদ (জানুয়ারি ২০০৩)। "আখবারে এসলামীয়া"। সিরাজুল ইসলাম (সম্পাদক)। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
{{বই উদ্ধৃতি}}: ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - ↑ "বাংলা সাহিত্যে ঈদ-উৎসব"। ঢাকা টাইমস্ অনলাইন। ২৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "কুরআনের প্রথম বঙ্গানুবাদক কে?"। দৈনিক সংগ্রাম। ২৬ জুলাই ২০১৮। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- 1 2 3 ইসলাম খান, নুরুল (১৯৯০)। বাংলাদেশ জেলা গেজেটীয়ার টাংগাইল। ঢাকা: সংস্থাপন মন্ত্রণালয়। পৃ. ২৭৭।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; ":0" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মোহাম্মদ নইমুদ্দীন - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।
- আখবারে এসলামীয়া - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।