বিশ্ব তামাকমুক্ত দিবস
| বিশ্ব তামাকমুক্ত দিবস | |
|---|---|
ছাইদানিতে তাজা ফুল, বিশ্ব তামাকমুক্ত দিবসের একটি সাধারণ প্রতীক | |
| পালনকারী | সমস্ত জাতিসংঘের সদস্যরাষ্ট্র |
| তারিখ | ৩১ মে |
| পরবর্তী আয়োজন | ৩১ মে ২০২৭ |
| সংঘটন | বার্ষিক |
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে সারা বিশ্বজুড়ে দিবসটির প্রচলন করা হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধূমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে।[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। বিগত বিশ বছরে, দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী, উৎপাদনকারী, এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজূড়ে পালিত হয়ে আসছে।
ইতিহাস
[সম্পাদনা]এই বার্ষিক উদযাপনটি জনসাধারণকে তামাক ব্যবহারের বিপদ, তামাক কোম্পানিগুলোর ব্যবসায়িক কৌশল, তামাক মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গৃহীত পদক্ষেপ এবং স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের অধিকার আদায় ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে বিশ্বজুড়ে মানুষ কী করতে পারে, সে সম্পর্কে অবহিত করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ তামাক মহামারী এবং এর ফলে সৃষ্ট প্রতিরোধযোগ্য মৃত্যু ও রোগের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার জন্য ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস তৈরি করে। ১৯৮৭ সালে, বিশ্ব স্বাস্থ্য পরিষদ WHA40.38 প্রস্তাবটি পাস করে, যেখানে ৭ এপ্রিল ১৯৮৮-কে "বিশ্ব ধূমপানমুক্ত দিবস" হিসেবে পালনের আহ্বান জানানো হয়। ১৯৮৮ সালে, WHA42.19 প্রস্তাবটি পাস করা হয়, যেখানে প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের আহ্বান জানানো হয়।[২]
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব তামাকমুক্ত দিবস
[সম্পাদনা]বিশ্ব তামাকমুক্ত দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিচালিত আটটি বৈশ্বিক জনস্বাস্থ্য প্রচারাভিযানের মধ্যে একটি, অন্যান্য দিবসগুলোর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব টিকা সপ্তাহ, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস, এবং বিশ্ব এইডস দিবস।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tobacco. Fact Sheet N°339" [তামাক - ঘটনার বিবরণ এন৩৩৩৯]। www.who.int। জেনেভা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
- ↑ "campaigns /world no tobacco day"। who। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৬।
- ↑ "WHO campaigns" [হু প্রচারাভিযান]। www.who.int। জেনেভা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ৫ জানুয়ারি ২০১৫। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- তামাকের মুক্ত প্রবর্তনা
- তামাকের-মুক্ত শিশুর জন্য প্রচারাভিযান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- যক্ষ্মা এবং ফুসফুসের রোগ প্রতিরোধে আন্তর্জাতিক সঙ্ঘ
- আন্তর্জাতিক ধূমপান মুক্ত দিবস গদ্য, বক্তব্য, টীকা, নিবন্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুলাই ২০১৬ তারিখে
- বিশ্ব তামাকমুক্ত দিবস সমকাল, ৩১ মে ২০১৮, পৃষ্ঠা ১১।