টিম বার্নার্স-লি
স্যার টিম বার্নার্স-লি | |
|---|---|
২০২৪ সালে বার্নার্স-লি | |
| জন্ম | টিমোথি জন বার্নার্স-লি ৮ জুন ১৯৫৫[১] |
| জাতীয়তা | ব্রিটিশ |
| মাতৃশিক্ষায়তন | কুইন্স কলেজ, অক্সফোর্ড |
| পেশা | কম্পিউটার বিজ্ঞানী |
| নিয়োগকারী | |
| পরিচিতির কারণ |
|
| উপাধি | অধ্যাপক |
| সঙ্গী | রোজমেরি লেইথ |
| পিতা-মাতা | |
| পুরস্কার |
|
| ওয়েবসাইট | www |
স্যার টিমোথি জন "টিম" বার্নার্স-লি (ইংরেজি: Tim Berners-Lee; জন্ম: ৮ জুন ১৯৫৫; টিমবিএল নামেও যিনি পরিচিত) পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, এমআইটি অধ্যাপক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]বার্নার্স-লি ১৯৫৫ সালের ৮ জুন লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী মেরি লি বার্নার্স-লি (née Woods; ১৯২৪-২০১৭) এবং কনওয়ে বার্নার্স-লি (১৯২১-২০১৯) দম্পতির পুত্র।[২] তার বাবা-মা দুজনেই বার্মিংহামের বাসিন্দা ছিলেন এবং তারা প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার, ফেরান্তি মার্ক ১-এ কাজ করেছিলেন। তার তিন ছোট ভাইবোন রয়েছে; তার ভাই মাইক, বাস্তুবিদ্যা এবং জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনার অধ্যাপক। টিম বার্নার্স-লি শিন মাউন্ট প্রাইমারী স্কুলে ভর্তি হন এবং পরবর্ত্তীকালে দক্ষিণ-পশ্চিম লন্ডনের এমানুয়েল স্কুলে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত শিক্ষাগ্রহণ করেন।[১] এরপর তিনি ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন এবং তিনি সেখানে প্রথম শ্রেণী অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]টিম বার্নার্স-লি সার্ন এ ১৯৮০ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে তিনি পুনরায় সার্ন এ যোগদান করেন। তিনি ১৯৮৯ সালে ওয়েবের ধারণা দেন৷ তখন তিনি সিইআরএন ল্যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সিইআরএন ল্যাব হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে বৈজ্ঞানিক লব্ধ ফলাফলের জন্য যে ডেটাবেজ ব্যবহার করা হতো। তার লক্ষ ছিল কীভাবে একটি কম্পিউটারে তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে একসেস করা যায়।এই ধারণা থেকেই ওয়েবের উদ্ভব। তিনি তখন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করেন৷ বর্তমানে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ডিরেক্টর পদে অধিষ্ঠিত এবং পরবর্তী কালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
নীতিগত কাজ
[সম্পাদনা]২০১০ সালের মধ্যে, তিনি নাইজেল শ্যাডবোল্টের সাথে data.gov.uk তৈরি করেন। ২০১০ সালের এপ্রিলে অর্ডিন্যান্স সার্ভে তথ্য সম্পর্কে বার্নার্স-লি বলেন: "এই পরিবর্তনগুলি সরকারে একটি বৃহত্তর সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয় যা এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে তথ্য জনসাধারণের কাছে থাকা উচিত যদি না এর কোনও উপযুক্ত কারণ থাকে - বিপরীতভাবে নয়।" তিনি আরও বলেন: "সরকারে বৃহত্তর উন্মুক্ততা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা মানুষকে আরও বেশি পছন্দের সুযোগ দেবে এবং ব্যক্তিদের জন্য তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও সরাসরি জড়িত হওয়া সহজ করে তুলবে।"[৩]
২০০৯ সালের নভেম্বরে, বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন (WWWF) চালু করেন।[৪]
সম্মাননা
[সম্পাদনা]- সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ২০১১
- সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ২০০৮
- অর্ডার অব মেরিট
- নাইট কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
- ফেলো অব দ্য রয়েল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব আর্টস
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "BERNERS-LEE, Sir Timothy (John)"। Who's Who 2014, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2014; online edn, Oxford University Press।(সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ http://www.w3.org/People/Berners-Lee/Longer.html
- ↑ "অর্ডন্যান্স সার্ভে বিনামূল্যে ডেটা অ্যাক্সেস প্রদান করে"
- ↑ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী—ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯৫৫-এ জন্ম
- ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী
- চার্লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ বিজয়ী
- মার্কনি প্রাইজ বিজয়ী
- জাপান প্রাইজ বিজয়ী
- কম্পিউটার প্রকৌশলী
- জীবিত ব্যক্তি
- ওয়েবি পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির আন্তর্জাতিক সদস্য
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী
- রয়েল সোসাইটির সভ্য
- হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল
- ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষক
- টুরিং পুরস্কার বিজয়ী
- রয়েল পদক বিজয়ী
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম
- ইংরেজ নাস্তিক
- ইংরেজ উদ্ভাবক
- কুইন্স কলেজ, অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী
- ম্যাকআর্থার সভ্য
- সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়তনিক
- নাইট কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- রয়্যাল সোসাইটির ব্রিটিশ সভ্য
- অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির সভ্য
- ইন্টারনেট অগ্রগামী
- অর্ডার অব মেরিটের সদস্য